Home Book15 2 · বাংলা বাইবেল

Book15

Chapter 2

বাংলা বাইবেল
1যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল, বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর যাহাদিগকে বাবিলে বন্দি করিয়া লইয়া গিয়াছিলেন, তাহাদের মধ্য প্রদেশের এই লোকেরা বন্দিদশা হইতে যাত্রা করিয়া যিরূশালেমে ও যিহূদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল;
2ইহারা সরুব্বাবিল, যেশূয়, নহিমিয়, সরায়, রিয়েলায়, মর্দখয়, বিল্‌শন, মিস্পর, বিগ্‌রয়, রহূম ও বানা, ইহাঁদের সহিত ফিরিয়া আসিল। সেই ইস্রায়েল লোকদের পুরুষ-সংখ্যা।
3পরোশের সন্তান দুই সহস্র এক শত বাহাত্তর জন।
4শফটিয়ের সন্তান তিন শত বাহাত্তর জন।
5আরহের সন্তান সাত শত পঁচাত্তর জন।
6যেশূয় ও যোয়াবের সন্তানদের মধ্যে পহৎ-মোয়াবের সন্তান দুই সহস্র আট শত বারো জন।
7এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
8সত্তূর সন্তান নয় শত পঁয়তাল্লিশ জন।
9সক্কয়ের সন্তান সাত শত ষাট জন।
10বানির সন্তান ছয় শত বেয়াল্লিশ জন।
11বেবয়ের সন্তান ছয় শত তেইশ জন।
12অস্‌গদের সন্তান এক সহস্র দুই শত বাইশ জন।
13অদোনীকামের সন্তান ছয় শত ছেষট্টি জন।
14বিগ্‌বয়ের সন্তান দুই সহস্র ছাপ্পান্ন জন।
15আদীনের সন্তান চারি শত চুয়ান্ন জন।
16যিহিষ্কিয়ের বংশজাত আটেরের সন্তান আটানব্বই জন।
17বেৎসয়ের সন্তান তিন শত তেইশ জন।
18যোরাহের সন্তান এক শত বারো জন।
19হশুমের সন্তান দুই শত তেইশ জন।
20গিব্বরের সন্তান পঁচানব্বই জন।
21বৈৎলেহমের সন্তান এক শত তেইশ জন।
22নটোফার লোক ছাপ্পান্ন জন।
23অনাথোতের লোক এক শত আটাশ জন।
24অস্‌মাবতের সন্তান বিয়াল্লিশ জন।
25কিরিয়ৎ-আরীম, কফীরা ও বেরোতের সন্তান সাত শত তেতাল্লিশ জন।
26রামার ও গেবার সন্তান ছয় শত একুশ জন।
27মিক্‌মসের লোক এক শত বাইশ জন।
28বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।
29নবোর সন্তান বাহান্ন জন।
30মগ্‌বীশের সন্তান এক শত ছাপ্পান্ন জন।
31অন্য এলমের সন্তান এক সহস্র দুই শত চুয়ান্ন জন।
32হারীমের সন্তান তিন শত বিংশতি জন।
33লোদ, হাদীদ ও ওনোর সন্তান সাত শত পঁচিশ জন।
34যিরিহোর সন্তান তিন শত পঁয়তাল্লিশ জন।
35সনায়ার সন্তান তিন সহস্র ছয় শত ত্রিশ জন।
36যাজকবর্গ; যেশূয় কুলের মধ্যে যিদয়িয়ের সন্তান নয় শত তিয়াত্তর জন।
37ইম্মেরের সন্তান এক সহস্র বাহান্ন জন।
38পশ্‌হূরের সন্তান এক সহস্র দুই শত সাতচল্লিশ জন।
39হারীমের সন্তান এক সহস্র সতের জন।
40লেবীয়বর্গ; হোদবিয়ের সন্তানদের মধ্যে যেশূয় ও কদ্‌মীয়েলের সন্তান চুয়াত্তর জন।
41গায়কবর্গ; আসফের সন্তান এক শত আটাশ জন।
42দ্বারপালদের সন্তানবর্গ; শল্লুমের সন্তান, আটেরের সন্তান, টলমোনের সন্তান, অক্কূবের সন্তান, হটীটার সন্তান, শোবয়ের সন্তান সর্ব্বশুদ্ধ এক শত ঊনচল্লিশ জন।
43নথীনীয়বর্গ; সীহের সন্তান, হসূফার সন্তান,
44টব্বায়োতের সন্তান, কেরোসের সন্তান, সীয়ের সন্তান, পাদোনের সন্তান,
45লবানার সন্তান, হগাবের সন্তান, অক্কূবের সন্তান,
46হাগবের সন্তান, শম্‌লয়ের সন্তান,
47হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান,
48রায়ার সন্তান, রৎসীনের সন্তান,
49নকোদের সন্তান, গসমের সন্তান, উষের সন্তান, পাসেহের সন্তান, বেষয়ের সন্তান,
50অস্নার সন্তান, মিয়ূনীমের সন্তান, নফূষীমের সন্তান;
51বক্‌বূকের সন্তান, হকূফার সন্তান,
52হর্হূরের সন্তান, বসলূতের সন্তান,
53মহীদার সন্তান, হর্শার সন্তান, বর্কোসের সন্তান,
54সীষরার সন্তান, তেমহের সন্তান, নৎসীহের সন্তান, হটীফার সন্তানগণ।
55শলোমনের দাসদের সন্তানবর্গ; সোটয়ের সন্তান, হস্‌সোফেরতের সন্তান, পরূদার সন্তান;
56যালার সন্তান, দর্কোনের সন্তান, গিদ্দেলের সন্তান,
57শফটিয়ের সন্তান, হটীয়েল সন্তান, পোখেরৎ-হৎসবায়ীমের সন্তান, আমীর সন্তানগণ।
58নথীনীয়েরা ও শলোমনের দাসদের সন্তানবর্গ সর্ব্বশুদ্ধ তিন শত বিরানব্বই জন।
59আর তেল্‌-মেলহ, তেল হর্শা, করূব, অদ্দন ও ইম্মের, এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইস্রায়েলীয় কি না, এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি বংশের প্রমাণ দিতে পারিল না;
60দলায়ের সন্তান, টোবিয়ের সন্তান, নকোদের সন্তান ছয় শত বাহান্ন জন।
61আর যাজক-সন্তানদের মধ্যে হবায়ের সন্তান, হক্কোসের সন্তান ও বর্সিল্লয়ের সন্তানগণ; এই বর্সিল্লয় গিলিয়দীয় বর্সিল্লয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল।
62বংশাবলিতে গণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলিপত্র অন্বেষণ করিয়া পাইল না, এই জন্য তাহারা অশুচি বলিয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল।
63আর শাসনকর্ত্তা তাহাদিগকে কহিলেন, যে পর্য্যন্ত ঊরীম ও তুম্মীমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবে, তাবৎ তোমরা অতি পবিত্র বস্তু ভোজন করিও না।
64একত্রীকৃত সমস্ত সমাজ বিয়াল্লিশ সহস্র তিন শত ষাট জন ছিল।
65তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিন শত সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাহাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল।
66তাহাদের সাত শত ছত্রিশ অশ্ব,
67দুই শত পঁয়তাল্লিশ অশ্বতর, চারি শত পঁয়ত্রিশ উষ্ট্র, ও ছয় সহস্র সাত শত বিংশতি গর্দ্দভ ছিল।
68পরে পিতৃকুলপতিদের মধ্যে কতকগুলি লোক সদাপ্রভুর যিরূশালেমস্থ গৃহের স্থানে আসিলে ঈশ্বরের সেই গৃহ স্বস্থানে স্থাপন করণার্থে ইচ্ছাপূর্ব্বক দান করিল।
69তাহারা আপন আপন শক্তি অনুসারে ঐ কর্ম্মের ভাণ্ডারে একষট্টি সহস্র অদর্কোন স্বর্ণ, ও পাঁচ সহস্র মানি রৌপ্য, ও যাজকদের জন্য এক শত অঙ্গরক্ষক বস্ত্র দিল।
70পরে যাজকেরা, লেবীয়েরা ও [অন্য] কোন কোন লোক এবং গায়কেরা, দ্বারপালেরা ও নথীনীয়েরা আপন আপন নগরে, এবং সমস্ত ইস্রায়েল আপন আপন নগরে বাস করিল।
Bible Study with Steffi App

Memorize verses with spaced repetition. Free, no ads, 15+ languages.

Download Free ↗

Choose Theme