আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিলেন; এবং সরায় লেখক ছিলেন;
Cross references
আর দেখ, সাদোকও আসিলেন, এবং তাঁহার সঙ্গে লেবীয়েরা সকলে আসিল, তাহারা ঈশ্বরের নিয়ম-সিন্দুক বহন করিতেছিল; পরে নগর হইতে সমস্ত লোকেরা বাহির না হওয়া পর্য্যন্ত তাহারা ঈশ্বরের সিন্দুক নামাইয়া রাখিল, এবং অবিয়াথর উঠিয়া গেলেন।
পরে হূশয় সাদোক ও অবিয়াথর এই দুই যাজককে কহিলেন, অহীথোফল অবশালোমকে ও ইস্রায়েলের প্রাচীনগণকে অমুক অমুক মন্ত্রণা দিয়াছিল, কিন্তু আমি অমুক অমুক মন্ত্রণা দিয়াছি।
তোমরাই আমার ভ্রাতা, তোমরাই আমার অস্থি ও আমার মাংস; অতএব রাজাকে ফিরাইয়া আনিতে কেন সকলের শেষে পড়িতেছ?
কিন্তু আপনার দাস যে আমি, আমাকে ও সাদোক যাজককে এবং যিহোয়াদার পুত্র বনায়কে ও আপনার দাস শলোমনকে সে নিমন্ত্রণ করে নাই।
সাদোকের পুত্র অহীমাস, অহীমাসের পুত্র অসরিয়,
তাঁহার পুত্র অহীটূব, তাঁহার পুত্র সাদোক, তাঁহার পুত্র অহীমাস।
আর ঈশ্বরের গৃহের অধ্যক্ষ যে অহীটূব, তাঁহার অতিবৃদ্ধপ্রপৌত্র মরায়োতের বৃদ্ধপ্রপৌত্র সাদোকের প্রপৌত্র মশুল্লমের পৌত্র হিল্কিয়ের পুত্র অসরিয়;
আর শৌলের জ্ঞাতি বিন্যামীন-সন্তানদের মধ্যে তিন সহস্র লোক; কারণ সেই সময় পর্য্যন্ত তাহাদের অধিকাংশ লোক শৌলের কুলের বশ্যতা স্বীকার করিত।
পরে দায়ূদ সাদোক ও অবিয়াথর, এ দুই যাজককে এবং লেবীয়দিগকে, অর্থাৎ ঊরীয়েলকে, অসায়কে, যোয়েলকে, শমরিয়কে, ইলীয়েলকে ও অম্মীনাদবকে ডাকিয়া তাঁহাদিগকে কহিলেন,
আর তিনি সাদোক যাজককে ও তাঁহার যাজক-ভ্রাতৃগণকে গিবিয়োনস্থ উচ্চস্থলীতে সদাপ্রভুর আবাসের সম্মুখে রাখিলেন,
আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অবীমেলক যাজক ছিলেন; এবং শব্শ লেখক ছিলেন।
আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।
উক্ত সরায় অসরিয়ের সন্তান, অসরিয় হিল্কিয়ের সন্তান, হিল্কিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহীটূবের সন্তান,
কিন্তু ইস্রায়েল-সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্ম্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্য্যা করণার্থে আমার নিকটবর্ত্তী হইবে, এবং আমার উদ্দেশে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।