Home Bibles ১ ইতিহাস 18:16 · বাংলা বাইবেল
১ ইতিহাস 18:16 · বাংলা বাইবেল

আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অবীমেলক যাজক ছিলেন; এবং শব্‌শ লেখক ছিলেন।

Cross references

১ শমূয়েল 22:20

ঐ সময়ে অহীটূবের পুত্র অহীমেলকের একটী মাত্র পুত্র রক্ষা পাইলেন; তাঁহার নাম অবিয়াথর; তিনি দায়ূদের কাছে পলাইয়া গেলেন।

২ শমূয়েল 8:17

আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিলেন; এবং সরায় লেখক ছিলেন;

২ শমূয়েল 20:25

আর শবা লেখক ছিলেন; এবং সাদোক ও অবিয়াথর যাজক ছিলেন।

১ রাজাবলি 2:35

আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন।

১ রাজাবলি 4:3

সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন। শীশার পুত্র ইলীহোরফ ও অহিয় লেখক ছিলেন; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন;

১ ইতিহাস 24:3

আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ও ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।

১ ইতিহাস 24:6

আর রাজার, অধ্যক্ষদের, সাদোক যাজকের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং যাজকীয় ও লেবীর পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শময়িয় লেখক তাহাদের নাম লিখিলেন; বস্তুতঃ ইলিয়াসরের জন্য এক, ও ঈথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল।

Interlinear

Choose Theme