Home Bibles ইজেকিয়েল 44:15 · বাংলা বাইবেল
ইজেকিয়েল 44:15 · বাংলা বাইবেল

কিন্তু ইস্রায়েল-সন্তানগণ যখন আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন সাদোকের সন্তান যে লেবীয় যাজকেরা আমার ধর্ম্মধামের রক্ষণীয় দ্রব্য রক্ষা করিত, তাহারাই আমার পরিচর্য্যা করণার্থে আমার নিকটবর্ত্তী হইবে, এবং আমার উদ্দেশে মেদ ও রক্ত উৎসর্গ করণার্থে আমার সম্মুখে দণ্ডায়মান হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।

Cross references

লেবীয় 3:3

পরে সে সদাপ্রভুর উদ্দেশে সেই মঙ্গলার্থক বলি সম্বন্ধীয় অগ্নিকৃত উপহার উৎসর্গ করিবে, তাহার আঁতড়িঢাকা মেদ ও অন্ত্রোপরিস্থিত সমস্ত মেদ,

লেবীয় 3:16

পরে যাজক বেদির উপরে সে সমস্ত দগ্ধ করিবে; তাহা সৌরভার্থক অগ্নিকৃত উপহাররূপ ভক্ষ্য; সমস্ত মেদ সদাপ্রভুর।

লেবীয় 17:5

কেননা ইস্রায়েল-সন্তানগণ আপনাদের যে যে যজ্ঞীয় পশু মাঠে লইয়া গিয়া বলিদান করে, সে সমস্ত সদাপ্রভুর উদ্দেশে সমাগম-তাম্বুর দ্বারে যাজকের নিকটে আনিয়া সদাপ্রভুর উদ্দেশে মঙ্গলার্থক বলি বলিয়া বলিদান করিতে হইবে।

লেবীয় 17:6

আর যাজক সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর বেদির উপরে তাহাদের রক্ত প্রক্ষেপ করিবে, এবং মেদ সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থে দগ্ধ করিবে।

গণনা 16:5

আর তিনি কোরহকে ও তাহার দলস্থ সকলকে কহিলেন, কে সদাপ্রভুর লোক, ও কে পবিত্র, কাহাকে তিনি আপনার নিকটবর্ত্তী করেন, তাহা সদাপ্রভু প্রাতঃকালে জানাইবেন; তিনি যাহাকে মনোনীত করিবেন, তাহাকেই আপনার নিকটবর্ত্তী করিবেন।

গণনা 18:5

আর ইস্রায়েল-সন্তানগণের প্রতি যেন আর ক্রোধ উপস্থিত না হয়, এই জন্য তোমরা পবিত্র স্থানের রক্ষণীয় ও বেদির রক্ষণীয় রক্ষা করিবে।

দ্বিতীয় বিবরণ 10:8

সেই সময়ে সদাপ্রভুর নিয়ম-সিন্দুক বহন করিতে, সদাপ্রভুর পরিচর্য্যা করিবার জন্য তাঁহার সাক্ষাতে দাঁড়াইতে এবং তাঁহার নামে আশীর্ব্বাদ করিতে সদাপ্রভু লেবির বংশকে পৃথক্‌ করিলেন, অদ্যাপি সেইরূপ চলিয়া আসিতেছে।

১ শমূয়েল 2:35

আর আমি আপনার নিমিত্ত এক বিশ্বস্ত যাজককে উৎপন্ন করিব, সে আমার হৃদয়ের ও আমার মনের মত কর্ম্ম করিবে; আর আমি তাহার এক স্থায়ী কুল প্রতিষ্ঠিত করিব; সে নিয়ত আমার অভিষিক্ত ব্যক্তির সম্মুখে গমনাগমন করিবে।

২ শমূয়েল 8:17

আর অহীটূবের পুত্র সাদোক ও অবিয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিলেন; এবং সরায় লেখক ছিলেন;

১ রাজাবলি 2:35

আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন।

যিরমিয় 33:18

আর নিত্য আমার সম্মুখে হোম উৎসর্গ, ভক্ষ্য-নৈবেদ্য দাহ ও বলিদান করিতে লেবীয় যাজকদের সম্পর্কীয় লোকের অভাব হইবে না।

ইজেকিয়েল 40:46

আর যে যাজকেরা যজ্ঞবেদির রক্ষণীয় রক্ষা করে, এই উত্তরাভিমুখ কুঠরী তাহাদের হইবে। ইহারা সাদোকের সন্তান, লেবির সন্তানদের মধ্যে ইহারাই সদাপ্রভুর পরিচর্য্যার্থে তাঁহার নিকটবর্ত্তী হয়।

ইজেকিয়েল 43:19

প্রভু সদাপ্রভু কহেন, সাদোক বংশজাত যে লেবীয় যাজকগণ আমার পরিচর্য্যা করিতে আমার নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তুমি পাপার্থক বলিদানের জন্য এক যুবাবৃষ দিবে।

ইজেকিয়েল 44:7

বস্তুতঃ তোমরা অচ্ছিন্নত্বক্‌ হৃদয় ও অচ্ছিন্নত্বক্‌ মাংসবিশিষ্ট বিজাতীয় লোকদিগকে আমার ধর্ম্মধামে থাকিতে ও আমার সেই গৃহ অপবিত্র করিতে ভিতরে আনয়ন করিয়াছ, তোমরা আমার উদ্দেশে ভক্ষ্য, মেদ ও রক্ত উৎসর্গ করিয়াছ, আর তোমরা আমার নিয়ম ভঙ্গ করিয়াছ, তোমাদের সকল জঘন্য ক্রিয়া ছাড়া ইহা করিয়াছ।

ইজেকিয়েল 44:10

কিন্তু ইস্রায়েল যখন বিপথে গিয়াছিল, আপন পুত্তলিদিগের অনুগমনার্থে আমাকে ছাড়িয়া বিপথে গিয়াছিল, তখন যে লেবীয়গণ আমা হইতে দূরে গিয়াছিল, তাহারা আপন আপন পাপ বহন করিবে।

ইজেকিয়েল 48:11

তাহা সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রীকৃত যাজকদের জন্য হইবে, তাহারা আমার রক্ষণীয় দ্রব্য রক্ষা করিয়াছে; ইস্রায়েল-সন্তানদের ভ্রান্তির সময়ে লেবীয়েরা যেমন ভ্রান্ত হইয়াছিল, উহারা তেমন ভ্রান্ত হয় নাই।

জখরিয় 3:1

পরে তিনি আমাকে যিহোশূয় মহাযাজককে দেখাইলেন; ইনি সদাপ্রভুর দূতের সম্মুখে দাঁড়াইয়াছিলেন, আর তাঁহার বিপক্ষতা করিবার জন্য শয়তান [বিপক্ষ] তাঁহার দক্ষিণে দাঁড়াইয়াছিল।

জখরিয় 3:7

বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তুমি যদি আমার পথে চল, ও আমার রক্ষণীয়-দ্রব্য রক্ষা কর, তবে তুমিও আমার বাটীর বিচার করিবে, এবং আমার প্রাঙ্গণের রক্ষকও হইবে, আর এই যাহারা দাঁড়াইয়া আছে, আমি তোমাকে ইহাদের মধ্যে গমনাগমন করিবার অধিকার দিব।

১ তীমথিয় 3:3

মদ্যপানে আসক্ত কিম্বা প্রহারক না হন, কিন্তু ক্ষান্ত, নির্ব্বিরোধ ও অর্থলোভ-শূন্য হন,

২ তীমথিয় 2:2

আর অনেক সাক্ষীর মুখে যে সকল বাক্য আমার কাছে শুনিয়াছ, সে সকল এমন বিশ্বস্ত লোকদিগকে সমর্পণ কর, যাহারা অন্য অন্য লোককেও শিক্ষা দিতে সক্ষম হইবে।

প্রকাশিত বাক্য 2:1

ইফিষস্থ মণ্ডলীর দূতকে লিখ;—যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন, যিনি সেই সপ্ত সুবর্ণ দীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন, তিনি এই কথা কহেন;

প্রকাশিত বাক্য 2:8

আর স্মূর্ণাস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি প্রথম ও শেষ, যিনি মরিয়াছিলেন, আর জীবিত হইলেন, তিনি এই কথা কহেন।

প্রকাশিত বাক্য 2:12

আর পর্গামস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি তীক্ষ্ণ দ্বিধার খড়গ ধারণ করেন, তিনি এই কথা কহেন;

প্রকাশিত বাক্য 2:18

আর থুয়াতীরাস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি ঈশ্বরের পুত্র, যাঁহার চক্ষু অগ্নিশিখার তুল্য, ও যাঁহার চরণ সুপিত্তলের সদৃশ, তিনি এই কথা কহেন;

প্রকাশিত বাক্য 3:1

আর সার্দ্দিস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন, তিনি এই কথা কহেন; আমি জানি তোমার কার্য্য সকল; তোমার জীবন নামমাত্র; তুমি মৃত।

প্রকাশিত বাক্য 3:7

আর ফিলাদিল্‌ফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি “দায়ূদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না, ও রুদ্ধ করিলে কেহ খুলে না,” তিনি এই কথা কহেন;

প্রকাশিত বাক্য 3:14

আর লায়দিকেয়াস্থ মণ্ডলীর দূতকে লিখ;— যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন;

প্রকাশিত বাক্য 3:22

যাহার কর্ণ আছে, সে শুনুক, আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।

Interlinear

Choose Theme