Home Bibles ☰ Books ২ শমূয়েল 8:16 · বাংলা বাইবেল
২ শমূয়েল 8:16 · বাংলা বাইবেল

আর সরূয়ার পুত্র যোয়াব প্রধান সেনাপতি ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন;

Cross references

২ শমূয়েল 18:2

আর দায়ূদ যোয়াবের হস্তে লোকদের তৃতীয়াংশ, ও যোয়াবের সহোদর সরূয়ার পুত্র অবীশয়ের হস্তে তৃতীয়াংশ, এবং গাতীয় ইত্তয়ের হস্তে তৃতীয়াংশ সমর্পণ করিয়া প্রেরণ করিলেন। আর রাজা লোকদিগকে কহিলেন, আমিও তোমাদের সঙ্গে যাইব।

২ শমূয়েল 19:13

তোমরা অমাসাকেও বল, তুমি কি আমার অস্থি ও আমার মাংস নও? যদি তুমি নিয়ত আমার সাক্ষাতে যোয়াবের পদে সৈন্যদলের সেনাপতি না হও, তবে ঈশ্বর আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিউন।

২ শমূয়েল 20:23

ঐ সময়ে যোয়াব ইস্রায়েলের সমস্ত সেনার অধ্যক্ষ ছিলেন; এবং যিহোয়াদার পুত্র বনায় করেথীয় ও পলেথীয়দের অধ্যক্ষ ছিলেন;

১ রাজাবলি 4:3

সাদোকের পুত্র অসরিয় যাজক ছিলেন। শীশার পুত্র ইলীহোরফ ও অহিয় লেখক ছিলেন; অহীলুদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন;

২ রাজাবলি 18:18

পরে তাঁহারা রাজাকে আহ্বান করিলে হিল্কিয়ের পুত্র ইলিয়াকীম নামে রাজবাটীর অধ্যক্ষ, শিব্‌ন লেখক ও আসফের পুত্র যোয়াহ নামক ইতিহাসরচক বাহির হইয়া তাঁহাদের কাছে গেলেন।

১ ইতিহাস 11:6

আর দায়ূদ বলিলেন, যে কেহ প্রথমে যিবূষীয়দিগকে আঘাত করিবে, সে প্রধান ও সেনাপতি হইবে; তাহাতে সরূয়ার পুত্র যোয়াব প্রথমে উঠিয়া যাওয়াতে প্রধান হইলেন।

১ ইতিহাস 18:15

আর সরূয়ার পুত্র যোয়াব সৈন্যাধ্যক্ষ ছিলেন; এবং অহীলূদের পুত্র যিহোশাফট ইতিহাসকর্ত্তা ছিলেন।

Interlinear

Choose Theme