Home Bibles ২ শমূয়েল 17:9 · বাংলা বাইবেল
২ শমূয়েল 17:9 · বাংলা বাইবেল

দেখুন, এখন তিনি কোন গর্ত্তে কিম্বা আর কোন স্থানে লুকাইয়া আছেন; আর প্রথমে তিনি ঐ লোকদিগকে আক্রমণ করিলে যে কেহ তাহা শুনিবে, সে বলিবে, অবশালোমের অনুগামী লোকদের মধ্যে হত্যাকাণ্ড হইতেছে।

Cross references

যিহোশূয় 7:5

আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল; নগর-দ্বার হইতে শবারীম পর্য্যন্ত তাহাদিগকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল, তাহাতে লোকদের হৃদয় গলিয়া গিয়া জলের ন্যায় হইল।

যিহোশূয় 8:6

আর তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাতে পশ্চাতে আসিবে, শেষে আমরা তাহাদিগকে নগর হইতে দূরে আকর্ষণ করিব; কেননা তাহারা বলিবে, ইহারা পূর্ব্বের ন্যায় আমাদের সম্মুখ হইতে পলায়ন করিতেছে; এইরূপে আমরা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিব;

বিচারকগণ 20:32

তাহাতে বিন্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূর্ব্বমত পরাজিত হইতেছে। কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে আকর্ষণ করি।

১ শমূয়েল 14:14

যোনাথনের ও তাঁহার অস্ত্রবাহকের কৃত এই প্রথম হত্যাকাণ্ডে এক বিঘার প্রায় অর্দ্ধ হালখাত পরিমিত ভূমিতে কমবেশ বিশ জন হত হইল।

১ শমূয়েল 22:1

পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।

১ শমূয়েল 23:22

তোমরা যাও, আরও সন্ধান কর, জ্ঞাত হও, দেখিয়া লও, তাহার পা রাখিবার স্থান কোথায়? আর সেখানে তাহাকে কে দেখিয়াছে? কেননা দেখ, লোকে আমাকে বলিয়াছে, সে অতিশয় চাতুরীর সহিত চলে।

১ শমূয়েল 24:3

পথের মধ্যে তিনি মেষবাথানে উপস্থিত হইলেন; তথায় এক গুহা ছিল; আর শৌল পা ঢাকিবার জন্য তন্মধ্যে প্রবেশ করিলেন; কিন্তু দায়ূদ ও তাঁহার লোকেরা সেই গুহার অন্তঃপ্রদেশে বসিয়াছিলেন।

Interlinear

Choose Theme