Home Bibles ১ শমূয়েল 22:1 · বাংলা বাইবেল
১ শমূয়েল 22:1 · বাংলা বাইবেল

পরে দায়ূদ তথা হইতে প্রস্থান করিয়া অদুল্লম গুহাতে পলাইয়া গেলেন; আর তাঁহার ভ্রাতৃগণ ও তাঁহার সমস্ত পিতৃকুল তাহা শুনিয়া সেই স্থানে তাঁহার নিকটে নামিয়া গেল।

Cross references

আদিপুস্তক 38:1

ঐ সময়ে যিহূদা আপন ভ্রাতৃগণের নিকট হইতে প্রস্থান করিয়া অদুল্লমীয় হীরা নামে একটি লোকের কাছে গেল।

যিহোশূয় 12:15

অদুল্লমের এক রাজা, মক্কেদার এক রাজা,

যিহোশূয় 15:35

অদুল্লম, সোখো, অসেকা, শারয়িম, অদীথয়িম,

১ শমূয়েল 21:10

পরে দায়ূদ উঠিয়া সেই দিন শৌলের ভয়ে পলাইয়া গাতের রাজা আখীশের কাছে গেলেন।

১ শমূয়েল 24:4

তখন দায়ূদের লোকেরা তাঁহাকে কহিল, দেখুন, এ সেই দিন, যে দিনের বিষয়ে সদাপ্রভু আপনাকে বলিয়াছেন, দেখ, আমিই তোমার শত্রুকে তোমার হস্তে সমর্পণ করিব, তখন তুমি তাহার প্রতি যাহা ভাল বুঝিবে, তাহাই করিবে। তাহাতে দায়ূদ উঠিয়া গুপ্তরূপে শৌলের বস্ত্রের অগ্রভাগ কাটিয়া লইলেন।

২ শমূয়েল 23:13

আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জন ফসল কাটার সময়ে অদুল্লম গুহাতে দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্য রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।

১ ইতিহাস 11:15

আর ত্রিশ জন প্রধানের মধ্যে তিন জল শৈলে, অদুল্লম গুহাতে, দায়ূদের নিকটে আসিলেন; তখন পলেষ্টীয়দের সৈন্যগণ রফায়ীম তলভূমিতে শিবির স্থাপন করিয়াছিল।

গীতসংহিতা 34:1

আমি সর্ব্বসময়ে সদাপ্রভুর ধন্যবাদ করিব; তাঁহার প্রশংসা নিরন্তর আমার মুখে থাকিবে।

গীতসংহিতা 57:1

আমার প্রতি কৃপা কর, হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা আমার প্রাণ তোমার শরণাগত; তোমার পক্ষের ছায়ায় আমি শরণ লইব, যে পর্য্যন্ত এই সব দুর্দ্দশা অতীত না হয়।

গীতসংহিতা 142:1

আমি নিজ রবে সদাপ্রভুর কাছে ক্রন্দন করি, নিজ রবে সদাপ্রভুর কাছে বিনতি করি।

মীখা 1:3

কেননা দেখ, সদাপ্রভু আপন স্থান হইতে বাহির হইয়া আসিতেছেন, তিনি নামিয়া পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমন করিবেন।

মীখা 1:15

হে মারেশা-নিবাসিনি, আমি পুনর্ব্বার তোমার বিরুদ্ধে এক অধিকারীকে আনিব; ইস্রায়েলের গৌরব অদুল্লম পর্য্যন্ত আসিবে।

ইব্রীয় 11:38

এই জগৎ যাঁহাদের যোগ্য ছিল না, তাঁহারা প্রান্তরে প্রান্তরে, পাহাড়ে পাহাড়ে, গুহায় গুহায় ও পৃথিবীর গহ্বরে গহ্বরে ভ্রমণ করিতেন।

Interlinear

Choose Theme