Home Bibles ☰ Books বিচারকগণ 20:32 · বাংলা বাইবেল
বিচারকগণ 20:32 · বাংলা বাইবেল

তাহাতে বিন্যামীন-সন্তানগণ কহিল, উহারা আমাদের সম্মুখে পূর্ব্বমত পরাজিত হইতেছে। কিন্তু ইস্রায়েল-সন্তানগণ বলিয়াছিল, আইস, আমরা পলাইয়া উহাদিগকে নগর হইতে রাজপথে আকর্ষণ করি।

Cross references

যিহোশূয় 8:6

আর তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাতে পশ্চাতে আসিবে, শেষে আমরা তাহাদিগকে নগর হইতে দূরে আকর্ষণ করিব; কেননা তাহারা বলিবে, ইহারা পূর্ব্বের ন্যায় আমাদের সম্মুখ হইতে পলায়ন করিতেছে; এইরূপে আমরা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিব;

যিহোশূয় 8:15

যিহোশূয় ও সমস্ত ইস্রায়েল তাঁহাদের সম্মুখে আপনাদিগকে পরাজিতের ন্যায় দেখাইয়া প্রান্তরের পথ দিয়া পলায়ন করিলেন।

Interlinear

Choose Theme