Home Bibles ☰ Books ২ রাজাবলি 15:29 · বাংলা বাইবেল
২ রাজাবলি 15:29 · বাংলা বাইবেল

ইস্রায়েল-রাজ পেকহের সময়ে অশূর-রাজ তিগ্লৎপিলেষর আসিয়া ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ ও গালীল, নপ্তালির সমস্ত দেশ হস্তগত করিলেন, আর লোকদিগকে অশূরে বন্দি করিয়া লইয়া গেলেন।

Cross references

লেবীয় 26:32

আর আমি দেশ ধ্বংস করিব, ও তত্রবাসী তোমাদের শত্রুগণ তদ্বিষয়ে চমৎকৃত হইবে।

লেবীয় 26:38

আর তোমরা জাতিগণের মধ্যে বিনষ্ট হইবে, ও তোমাদের শত্রুদের দেশ তোমাদিগকে গ্রাস করিবে।

গণনা 32:1

রূবেণ-সন্তানগণের ও গাদ-সন্তানগণের অতি বিস্তর পশুধন ছিল; তাহারা যাসের দেশ ও গিলিয়দ দেশ নিরীক্ষণ করিল, আর দেখ, সে স্থান পশুপালনের স্থান।

গণনা 32:40

আর মোশি মনঃশির পুত্র মাখীরকে গিলিয়দ দিলেন, এবং সে তথায় বাস করিল।

দ্বিতীয় বিবরণ 3:15

আর আমি মাখীরকে গিলিয়দ দিলাম।

দ্বিতীয় বিবরণ 4:26

তবে, আমি অদ্য তোমাদের বিরুদ্ধে স্বর্গ মর্ত্ত্যকে সাক্ষী মানিয়া কহিতেছি, তোমরা যে দেশ অধিকার করিতে যর্দ্দন পার হইয়া যাইতেছ, সেই দেশ হইতে শীঘ্র নিঃশেষে বিনষ্ট হইবে, তথায় বহুকাল অবস্থিতি করিবে না, কিন্তু নিঃশেষে উচ্ছিন্ন হইবে।

দ্বিতীয় বিবরণ 28:25

সদাপ্রভু তোমার শত্রুদের সম্মুখে তোমাকে আঘাত করাইবেন; তুমি এক পথ দিয়া তাহাদের বিরুদ্ধে যাইবে, কিন্তু সাত পথ দিয়া তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিবে; এবং পৃথিবীর সমস্ত রাজ্যের মধ্যে ভাসিয়া বেড়াইবে।

দ্বিতীয় বিবরণ 28:64

আর সদাপ্রভু তোমাকে পৃথিবীর এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্য্যন্ত সমস্ত জাতির মধ্যে ছিন্নিভন্ন করিবেন; সেই স্থানে তুমি আপনার ও আপন পিতৃপুরুষদের অজ্ঞাত অন্য দেবগণের, কাষ্ঠ ও প্রস্তরের, সেবা করিবে।

যিহোশূয় 11:1

পরে যখন হাৎসোরের রাজা যাবীন সেই সংবাদ পাইলেন, তখন তিনি মাদোনের রাজা যোববের, শিম্রোণের রাজার ও অক্‌ষফের রাজার নিকটে,

যিহোশূয় 11:10

ঐ সময়ে যিহোশূয় ফিরিয়া আসিয়া হাৎসোর হস্তগত করিলেন, ও খড়গ দ্বারা তথাকার রাজাকে আঘাত করিলেন, কেননা পূর্ব্বাবধি হাৎসোর সেই সকল রাজ্যের মস্তক ছিল।

যিহোশূয় 11:13

কিন্তু যে সকল নগর আপন আপন টিকরের উপরে স্থাপিত ছিল, ইস্রায়েল সেগুলির একটীও পোড়াইল না; কেবল যিহোশূয় হাৎসোর পোড়াইয়া দিলেন।

যিহোশূয় 12:19

শিম্রোণ-মরোণের এক রাজা,

যিহোশূয় 16:6

পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্‌মথতের উত্তরে নির্গত হইল; পরে সে সীমা পূর্ব্ব দিকে ঘুরিয়া তানৎ-শীলো পর্য্যন্ত গিয়া তাহার নিকট হইয়া যানোহের পূর্ব্ব দিকে গেল।

যিহোশূয় 19:35

আর প্রাচীরবেষ্টিত নগর সিদ্দীম,

যিহোশূয় 19:37

কিন্নেরৎ, অদামা, রামা, হাৎসোর, কেদশ,

যিহোশূয় 20:7

তাহাতে তাহারা পর্ব্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ পৃথক্‌ করিল।

বিচারকগণ 4:2

তাহাতে সদাপ্রভু হাৎ-সোরে রাজত্বকারী কনান-রাজ যাবীনের হস্তে তাহাদিগকে বিক্রয় করিলেন। জাতিগণের হরোশৎ-নিবাসী সীষরা তাঁহার সেনাপতি ছিলেন।

বিচারকগণ 18:30

আর দান-সন্তানগণ আপনাদের জন্য সেই ক্ষোদিত প্রতিমা স্থাপন করিল, এবং তদ্দেশীয় লোকদের বন্দিত্বের সময় পর্য্যন্ত মোশির পুত্র গের্শোমের সন্তান যোনাথন এবং তাহার সন্তানগণ দানীয় বংশের পুরোহিত হইল।

Interlinear

Choose Theme