তাহার পুত্র বেরা; ইহাকে অশূর-রাজ তিল্গৎ-পিল্নেষর বন্দি করিয়া লইয়া গেলেন; সে রূবেণীয়দের অধ্যক্ষ ছিল।
Cross references
ইস্রায়েল-রাজ পেকহের সময়ে অশূর-রাজ তিগ্লৎপিলেষর আসিয়া ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ ও গালীল, নপ্তালির সমস্ত দেশ হস্তগত করিলেন, আর লোকদিগকে অশূরে বন্দি করিয়া লইয়া গেলেন।
তখন আহস অশূর-রাজ তিগ্লৎ-পিলেষরের নিকটে দূত পাঠাইয়া এই কথা বলিলেন, আমি আপনার দাস ও আপনার পুত্র, আপনি আসিয়া অরামের রাজার হস্ত হইতে ও ইস্রায়েলের রাজার হস্ত হইতে আমাকে নিস্তার করুন, তাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছে।
তাহাতে ইস্রায়েলের ঈশ্বর অশূর-রাজ পূলের মন, অশূর-রাজ তিল্গৎ-পিল্নেষরের মন উত্তেজিত করিলেন, আর তিনি তাহাদিগকে অর্থাৎ রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশির অর্দ্ধবংশকে লইয়া গিয়া হেলহে, হাবোরে, হারাতে ও গোষণ নদীতীরে উপস্থিত করিলেন; অদ্যাপি তাহারা সেই স্থানে আছে।
আর অশূর-রাজ তিল্গৎ-পিল্নেষর তাঁহার নিকটে আসিলেন বটে, কিন্তু তাঁহার বলবৃদ্ধি না করিয়া তাঁহাকে ক্লেশ দিলেন।