Home Bibles আমোস 1:3 · বাংলা বাইবেল
আমোস 1:3 · বাংলা বাইবেল

সদাপ্রভু এই কথা কহেন, দম্মেশকের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা লৌহময় শস্যমর্দ্দনযন্ত্রে গিলিয়দকে মর্দ্দন করিয়াছে;

Cross references

১ রাজাবলি 19:17

তাহাতে যে কেহ হসায়েলের খড়্‌গ এড়াইবে, যেহূ তাহাকে বধ করিবে; যে কেহ যেহূর খড়্‌গ এড়াইবে, ইলীশায় তাহাকে বধ করিবে।

২ রাজাবলি 8:12

হসায়েল জিজ্ঞাসা করিলেন, আমার প্রভু কেন রোদন করেন? তিনি উত্তর করিলেন, কারণ এই, আপনি ইস্রায়েল-সন্তানগণের যে অনিষ্ট করিবেন, তাহা আমি জানি; আপনি তাহাদের দৃঢ় দুর্গ সকল আগুনে পোড়াইয়া দিবেন, তাহাদের যুবকগণকে খড়্‌গ দ্বারা বধ করিবেন, তাহাদের শিশুগণকে ধরিয়া আছাড় মারিবেন, ও তাহাদের গর্ভবতী স্ত্রীলোকদিগের উদর বিদীর্ণ করিবেন।

২ রাজাবলি 10:32

ঐ সময়ে সদাপ্রভু ইস্রায়েলকে খর্ব্ব করিতে লাগিলেন; বাস্তবিক, হসায়েল ইস্রায়েলের এই সমস্ত অঞ্চলে তাহাদিগকে আঘাত করিলেন;

২ রাজাবলি 13:3

তখন ইস্রায়েলের বিরুদ্ধে সদাপ্রভুর ক্রোধ প্রজ্বলিত হইল, আর তিনি অরাম-রাজ হসায়েলের হস্তে ও হসায়েলের পুত্র বিন্‌হদদের হস্তে তাহাদিগকে সমর্পণ করিলেন, তাহারা [যিহোয়াহসের] সমস্ত [রাজত্ব] কাল তাঁহাদের অধীন রহিল।

২ রাজাবলি 13:7

বাস্তবিক, অরাম-রাজ কেবল পঞ্চাশ জন অশ্বারোহী, দশখানি রথ ও দশ সহস্র পদাতিক ছাড়া যিহোয়াহসের নিমিত্ত অন্য কোন সৈন্য অবশিষ্ট রাখেন নাই; তিনি তাহাদিগকে বিনষ্ট করিয়াছিলেন, দলনীয় ধূলির সমান করিয়াছিলেন।

ইয়োব 5:19

তিনি ছয় সঙ্কট হইতে তোমাকে উদ্ধার করিবেন, সপ্ত সঙ্কটে অমঙ্গল তোমাকে স্পর্শ করিবে না।

ইয়োব 19:3

এই দশবার আমাকে তিরস্কার করিয়াছ; আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারে তোমাদের লজ্জা নাই।

হিতোপদেশ 6:16

এই ছয় বস্তু সদাপ্রভুর ঘৃণিত, এমন কি, সপ্ত বস্তু তাঁহার প্রাণের ঘৃণাস্পদ;

উপদেশক 11:2

সাত জনকে, এমন কি, আট জনকেও অংশ বিতরণ কর, কেননা পৃথিবীতে কি আপদ ঘটিবে, তাহা তুমি জান না।

যিশাইয় 7:8

কেননা অরামের মস্তক দম্মেশক ও দম্মেশকের মস্তক রৎসীন। আর পঁয়ষট্টি বৎসর গত হইলে ইফ্রয়িম বিনষ্ট হইবে, আর জাতি থাকিবে না।

যিশাইয় 8:4

কেননা বালকটীর বাপ, মা, এই কথা উচ্চারণ করিবার জ্ঞান না হইতে হইতে দম্মেশকের ধন ও শমরিয়ার লুট অশূর-রাজের অগ্রে অগ্রে বহন করা যাইবে।

যিশাইয় 17:1

দম্মেশক বিষয়ক ভারবাণী। দেখ, দম্মেশক আর নগর না থাকিয়া উচ্ছিন্ন হইল, তাহা কাঁথড়ার ঢিবী হইবে।

যিশাইয় 41:15

দেখ, আমি তোমাকে তীক্ষ্ণ দন্তশ্রেণীবিশিষ্ট শস্যমাড়া নূতন গুঁড়ির ন্যায় করিব; তুমি পর্ব্বতগণকে মাড়িয়া চূর্ণ করিবে, উপপর্ব্বতগণকে ভুষীর সমান করিবে।

যিরমিয় 49:23

দম্মেশকের বিষয়। হমাৎ ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্ত্তা শুনিল, বিগলিত হইল; সাগরে উদ্বেগ দেখা যাইতেছে; তাহা সুস্থির হইতে পারে না।

আমোস 1:6

সদাপ্রভু এই কথা কহেন, ঘসার তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা ইদোমের কাছে সমর্পণ করিবার জন্য সমস্ত লোককে বন্দি করিয়া লইয়া গিয়াছিল;

আমোস 1:9

সদাপ্রভু এই কথা কহেন, সোরের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না, কেননা তাহারা সমস্ত লোককে ইদোমের হস্তে সমর্পণ করিয়াছিল, ভ্রাতৃ-নিয়ম স্মরণ করিল না;

আমোস 1:11

সদাপ্রভু এই কথা কহেন, ইদোমের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা সে খড়্‌গহস্ত হইয়া আপন ভ্রাতাকে তাড়না করিয়াছিল, করুণার বিরুদ্ধাচরণ করিয়াছিল; তাহার ক্রোধ নিত্য বিদারণ করিত, তাহার কোপ নিরন্তর প্রস্তুত থাকিত;

আমোস 1:13

সদাপ্রভু এই কথা কহেন, অম্মোন-সন্তানদের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহাদের দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা গিলিয়দস্থ গর্ভবতী স্ত্রীদের উদর বিদীর্ণ করিয়াছিল, যেন আপনাদের সীমা বৃদ্ধি করিতে পারে;

আমোস 2:1

সদাপ্রভু এই কথা কহেন, মোয়াবের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা সে ইদোমের রাজার অস্থি চূর্ণে পরিণত করিয়াছিল;

আমোস 2:4

সদাপ্রভু এই কথা কহেন, যিহূদার তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা সদাপ্রভুর ব্যবস্থা অগ্রাহ্য করিয়াছে, তাঁহার বিধি সকল পালন করে নাই, কিন্তু তাহাদের পিতৃপুরুষেরা যে মিথ্যা বস্তুর অনুগামী হইয়াছিল, তদ্দ্বারা আপনারাও ভ্রান্ত হইয়াছে।

আমোস 2:6

সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের তিনটা অধর্ম্ম প্রযুক্ত ও চারিটা প্রযুক্ত আমি তাহার দণ্ড নিবারণ করিব না; কেননা তাহারা রৌপ্যের বিনিময়ে ধার্ম্মিককে, ও এক যোড়া পাদুকার বিনিময়ে দরিদ্রকে বিক্রয় করিয়াছে।

জখরিয় 9:1

হদ্রক দেশের উপরে সদাপ্রভুর বাক্যের ভারবাণী, এবং দম্মেশক তাহার অবস্থিতি-স্থান; কেননা সদাপ্রভুর চক্ষু মনুষ্যের এবং সমস্ত ইস্রায়েল-বংশের প্রতি রহিয়াছে ।

জখরিয় 9:2

আর তাহার পার্শ্বে স্থিত হমাৎ এবং প্রচুর জ্ঞানবিশিষ্ট সোব ও সীদোনও তাহার ভাগী হইবে।

Interlinear

Choose Theme