Home Bibles ১ রাজাবলি 15:20 · বাংলা বাইবেল
১ রাজাবলি 15:20 · বাংলা বাইবেল

তখন বিন্‌হদদ আসা রাজার কথায় কর্ণপাত করিলেন; তিনি ইস্রায়েলের নগরসমূহের বিরুদ্ধে আপন সেনাপতিগণকে প্রেরণ করিলেন, এবং ইয়োন, দান, আবেল-বৈৎ-মাখা ও সমস্ত কিন্নেরৎ এবং নপ্তালির সমস্ত দেশে আঘাত করিলেন।

Cross references

আদিপুস্তক 14:14

অব্রাম যখন শুনিলেন, তাঁহার জ্ঞাতি ধৃত হইয়াছেন, তখন তিনি আপন গৃহজাত তিন শত আঠার জন অভ্যস্ত দাসকে লইয়া দান পর্য্যন্ত ধাবমান হইয়া গেলেন।

যিহোশূয় 11:2

এবং উত্তরে, পর্ব্বতময় প্রদেশে, কিন্নেরতের দক্ষিণস্থ অরাবা তলভূমিতে, নিম্নভূমিতে ও পশ্চিমে দোর নামক উপগিরিতে স্থিত রাজগণের নিকটে;

যিহোশূয় 12:3

এবং কিন্নেরৎ হ্রদ পর্য্যন্ত অরাবা তলভূমিতে, পূর্ব্বদিকে, ও বৈৎ-যিশীমোতের পথে আরাবা তলভূমিস্থ লবণসমুদ্র পর্য্যন্ত, পূর্ব্ব দিকে, এবং পিস্‌গা-পার্শ্বের নিম্নস্থিত দক্ষিণ দেশে কর্ত্তৃত্ব করিতেছিলেন।

যিহোশূয় 19:39

আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।

বিচারকগণ 18:29

আর তাহাদের পিতৃপুরুষ যে দান ইস্রায়েলের পুত্র, তাঁহার নামানুসারে সেই নগরের নাম দান রাখিল; কিন্তু পূর্ব্বে সেই নগরের নাম লয়িশ ছিল।

২ শমূয়েল 20:14

আর তিনি ইস্রায়েলের যাবতীয় বংশের মধ্য দিয়া আবেল ও বৈৎমাখায় এবং বেরীয়দের সমস্ত অঞ্চল পর্য্যন্ত গমন করিলেন, তাহাতে লোকেরা একত্র হইয়া শেবের পশ্চাতে পশ্চাতে চলিল।

২ শমূয়েল 20:15

পরে তাহারা আবেল-বৈৎমাখাতে আসিয়া তাহাকে রুদ্ধ করিয়া নগরের নিকটে জাঙ্গাল প্রস্তুত করিল, এবং তাহা প্রাচীরের সমান হইল; আর যোয়াবের সঙ্গী সমস্ত লোক প্রাচীর ভূমিসাৎ করিবার জন্য তাহা ভাঙ্গিতে লাগিল।

১ রাজাবলি 12:29

তিনি তাহাদের একটা বৈথেলে স্থাপন করিলেন, আর একটা দানে রাখিলেন।

১ রাজাবলি 20:34

তখন [বিন্‌হদদ] তাঁহাকে কহিলেন, আপনার পিতা হইতে আমার পিতা যে সকল নগর হরণ করিয়াছিলেন, সেগুলি আমি ফিরাইয়া দিব; এবং আমার পিতা যেমন শমরিয়াতে পল্লী করিয়াছেন, তদ্রূপ আপনিও দম্মেশকে আপনার জন্য পল্লী করুন। [আহাব কহিলেন,] আমি এই নিয়মে আপনাকে ছাড়িয়া দিব। পরে তিনি তাঁহার সহিত নিয়ম স্থির করিয়া তাঁহাকে ছাড়িয়া দিলেন।

২ রাজাবলি 15:29

ইস্রায়েল-রাজ পেকহের সময়ে অশূর-রাজ তিগ্লৎপিলেষর আসিয়া ইয়োন, আবেল-বৈৎ-মাখা, যানোহ, কেদশ, হাৎসোর, গিলিয়দ ও গালীল, নপ্তালির সমস্ত দেশ হস্তগত করিলেন, আর লোকদিগকে অশূরে বন্দি করিয়া লইয়া গেলেন।

Interlinear

Choose Theme