Home Bibles ১ ইতিহাস 7:29 · বাংলা বাইবেল
১ ইতিহাস 7:29 · বাংলা বাইবেল

আর মনঃশি-সন্তানগণের সীমার পাশ্বর্স্থ বৈৎশান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দো ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত।

Cross references

যিহোশূয় 16:1

আর গুলিবাঁটক্রমে যোষেফ-সন্তানদের অংশ যিরীহোর নিকটস্থ যর্দ্দন, অর্থাৎ পূর্ব্ব দিক্‌স্থিত যিরীহোর জল অবধি, যিরীহো হইতে পর্ব্বতময় দেশ দিয়া ঊর্দ্ধগামী প্রান্তরে বৈথেলে গেল;

যিহোশূয় 17:7

মনঃশির সীমা আশের হইতে শিখিমের সম্মুখস্থ মিক্‌মথৎ পর্য্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পার্শ্বে ঐন্‌-তপূহ-নিবাসীদের নিকট পর্য্যন্ত গেল।

যিহোশূয় 17:11

আর ইষাখরের ও আশেরের মধ্যে উপনগরের সহিত বৈৎ-শান ও উপনগরের সহিত যিব্‌লিয়ম ও উপনগরের সহিত দোর-নিবাসীরা এবং উপনগরের সহিত ঐন্‌-দোর-নিবাসীরা ও উপনগরের সহিত তানক-নিবাসীরা ও উপনগরের সহিত মগিদ্দো-নিবাসীরা, এই তিনটী উপগিরি মনঃশির অধিকার ছিল।

বিচারকগণ 1:22

আর যোষেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করিল; এবং সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী ছিলেন।

বিচারকগণ 5:19

রাজগণ আসিয়া যুদ্ধ করিলেন, তখন কনানের রাজগণ যুদ্ধ করিলেন, মগিদ্দোর জলতীরস্থ তানকে যুদ্ধ করিলেন; তাঁহারা একখণ্ড রৌপ্যও লইলেন না।

১ শমূয়েল 31:10

পরে তাঁহার সজ্জা অষ্টারোৎ দেবীদের গৃহে রাখিল, এবং তাঁহার শব বৈৎ-শানের প্রাচীরে টাঙ্গাইয়া দিল।

১ রাজাবলি 4:12

তানকে ও মগিদ্দোতে এবং সর্ত্তনের নিকটে ও যিষ্রিয়েলের নিম্নে স্থিত সমস্ত বৈৎশানে, অর্থাৎ বৈৎ-শান অবধি আবেল-মহোলা ও যক্‌মিয়ামের পার পর্য্যন্ত অহীলূদের পুত্র বানা।

১ রাজাবলি 9:15

আর শলোমন সদাপ্রভুর গৃহ, আপনার বাটী, মিল্লো, যিরূশালেমের প্রাচীর, হাৎসোর, মগিদ্দো ও গেষর গাঁথিবার জন্য আপনার কর্ম্মাধীন দাস সংগ্রহ করিয়াছিলেন, তাহার বৃত্তান্ত এই।

২ রাজাবলি 9:27

তখন যিহূদা-রাজ অহসিয় তাহা দেখিয়া উদ্যানবাটীর পথ ধরিয়া পলায়ন করিলেন; আর যেহূ তাঁহার পশ্চাতে পশ্চাতে গিয়া কহিলেন, উহাকেও রথের মধ্যে আঘাত কর; তখন তাহারা যিব্‌লিয়মের নিকটস্থ গূরের আরোহণ পথে [তাঁহাকে আঘাত করিল]; পরে তিনি মগিদ্দোতে পলাইয়া গিয়া সে স্থানে মরিলেন।

২ রাজাবলি 23:29

তাহার সময়ে মিসর-রাজ ফরৌণ-নখো অশূর-রাজের বিরুদ্ধে ফরাৎ নদীর দিকে যাত্রা করিলেন, আর যোশিয় রাজা তাঁহার বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিলেন; তাহাতে ফরৌণ-নখো তাঁহার দেখা পাইবামাত্র মগিদ্দোতে তাঁহাকে বধ করিলেন।

২ ইতিহাস 35:22

তথাপি যোশিয় তাঁহা হইতে বিমুখ হন নাই, বরং তাঁহার সহিত যুদ্ধ করিবার জন্য ছদ্মবেশ ধারণ করিলেন; তিনি ঈশ্বরের মুখনির্গত নখোর বাক্যে কর্ণপাত না করিয়া মগিদ্দো উপত্যকায় যুদ্ধ করিতে গেলেন।

জখরিয় 12:11

সেই দিন যিরূশালেমে অতিশয় বিলাপ হইবে, যেমন বিলাপ মগিদ্দোন সমস্থলিতে হদদ্‌-রিম্মোণে হইয়াছিল।

প্রকাশিত বাক্য 16:16

—পরে উহারা, ইব্রীয় ভাষায় যাহাকে হর্‌মাগিদোন বলে, সেই স্থানে তাহাদিগকে একত্র করিল।

Interlinear

Choose Theme