Home Bibles ১ ইতিহাস 7:28 · বাংলা বাইবেল
১ ইতিহাস 7:28 · বাংলা বাইবেল

ইহাদের অধিকার ও নিবাসস্থান বৈথেল ও তাহার উপনগর সকল, এবং পূর্ব্বদিকে নারণ ও পশ্চিমদিকে গেষর ও তাহার উপনগর সকল; আর শিখিম ও তাহার উপনগর সকল, ঘসা ও তাহার উপনগর সকল পর্য্যন্ত।

Cross references

আদিপুস্তক 28:19

আর সেই স্থানের নাম বৈথেল [ঈশ্বরের গৃহ] রাখিলেন, কিন্তু পূর্ব্বে ঐ নগরের নাম লূস ছিল।

যিহোশূয় 16:2

আর বৈথেল হইতে লূসে গমন করিল, এবং সেই স্থান হইয়া অর্কীয়দের সীমা পর্য্যন্ত অটারোতে গমন করিল।

যিহোশূয় 16:5

আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের সীমা এই; পূর্ব্ব দিকে উচ্চতর বৈৎ-হোরোণ পর্য্যন্ত অটারোৎ-অদ্দর তাহাদের অধিকারের সীমা হইল;

যিহোশূয় 16:7

পরে যানোহ হইতে অটারোৎ ও নারঃ হইয়া যিরীহো পর্য্যন্ত গিয়া যর্দ্দনে নির্গত হইল।

যিহোশূয় 16:8

পরে সে সীমা তপূহ হইতে পশ্চিম দিক্‌ হইয়া কান্না স্রোতে গেল, ও তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের বংশের এই অধিকার।

যিহোশূয় 16:9

ইহা ছাড়া মনঃশি-সন্তানগণের অধিকারের মধ্যে ইফ্রয়িম-সন্তানগণের জন্য পৃথক্‌কৃত নানা নগর ও সে সকলের গ্রাম ছিল।

বিচারকগণ 1:22

আর যোষেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করিল; এবং সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী ছিলেন।

১ ইতিহাস 6:66

কহাৎ-সন্তানগণের কোন কোন গোষ্ঠী ইফ্রয়িম বংশ হইতে আপন আপন অধিকারার্থে নগর পাইল।

Interlinear

Choose Theme