আর যোষেফের কুলও বৈথেলের বিরুদ্ধে যাত্রা করিল; এবং সদাপ্রভু তাহাদের সহবর্ত্তী ছিলেন।
Cross references
কিন্তু তাহার ধনুক দৃঢ় থাকিল, তাহার হস্তের বাহুযুগল বলবান্ রহিল, যাকোবের একবীরের হস্ত দ্বারা, যিনি ইস্রায়েলের পালক ও শৈল, তাঁহার দ্বারা,
যোষেফের পুত্রদের মধ্যে ইফ্রয়িমের পক্ষে অম্মীহূদের পুত্র ইলীশামা, মনঃশির পক্ষে পদাহসূরের পুত্র গমলীয়েল।
যোষেফ-সন্তানগণের মধ্যে ইফ্রয়িম-সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের
কেননা যোষেফ-সন্তানগণ দুই বংশ হইল, মনঃশি ও ইফ্রয়িম; আর লেবীয়দিগকে দেশে কোন অংশ দেওয়া গেল না, কেবল বাস করিবার জন্য কতকগুলি নগর, এবং তাহাদের পশুপালের ও তাহাদের সম্পত্তির জন্য সেই সকল নগরের পরিসরভূমি দেওয়া গেল।
আর গুলিবাঁটক্রমে যোষেফ-সন্তানদের অংশ যিরীহোর নিকটস্থ যর্দ্দন, অর্থাৎ পূর্ব্ব দিক্স্থিত যিরীহোর জল অবধি, যিরীহো হইতে পর্ব্বতময় দেশ দিয়া ঊর্দ্ধগামী প্রান্তরে বৈথেলে গেল;
আর বৈথেল হইতে লূসে গমন করিল, এবং সেই স্থান হইয়া অর্কীয়দের সীমা পর্য্যন্ত অটারোতে গমন করিল।
সদাপ্রভু যিহূদার সহবর্ত্তী ছিলেন, সে পর্ব্বতময় দেশের নিবাসীদিগকে অধিকারচ্যুত করিল; কারণ সে তলভূমি-নিবাসীদিগকে অধিকারচ্যুত করিতে পারিল না, কেননা তাহাদের লৌহরথ ছিল।
আর সদাপ্রভু তাঁহার সহবর্ত্তী ছিলেন; তিনি যে কোন স্থানে যাইতেন, বুদ্ধিপূর্ব্বক চলিতেন; আর তিনি অশূর-রাজের অধীনতা অস্বীকার করিলেন, তাঁহার দাসত্বে আর থাকিলেন না।
আর মনঃশি-সন্তানগণের সীমার পাশ্বর্স্থ বৈৎশান ও তাহার উপনগর সকল, তানক ও তাহার উপনগর সকল, মগিদ্দো ও তাহার উপনগর সকল, দোর ও তাহার উপনগর সকল। এই সকল স্থানে ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানগণ বাস করিত।
সবূলূন-বংশের দ্বাদশ সহস্র; যোষেফ-বংশের দ্বাদশ সহস্র; বিন্যামীন-বংশের দ্বাদশ সহস্র লোক মুদ্রাঙ্কিত।