Home Bibles ☰ Books যিহোশূয় 17:7 · বাংলা বাইবেল
যিহোশূয় 17:7 · বাংলা বাইবেল

মনঃশির সীমা আশের হইতে শিখিমের সম্মুখস্থ মিক্‌মথৎ পর্য্যন্ত ছিল; পরে ঐ সীমা দক্ষিণ পার্শ্বে ঐন্‌-তপূহ-নিবাসীদের নিকট পর্য্যন্ত গেল।

Cross references

আদিপুস্তক 34:2

আর হিব্বীয় হমোর নামক দেশাধিপতির পুত্র শিখিম তাহাকে দেখিতে পাইল, এবং তাহাকে হরণ করিয়া তাহার সহিত শয়ন করিল, তাহাকে ভ্রষ্ট করিল।

আদিপুস্তক 37:12

একদা তাহার ভ্রাতৃগণ পিতার পশুপাল চরাইতে শিখিমে গিয়াছিল।

আদিপুস্তক 37:14

সে কহিল, দেখুন, এই আমি। তখন তিনি তাহাকে কহিলেন, তুমি গিয়া তোমার ভ্রাতৃগণের কুশল ও পশুপালের কুশল জানিয়া আমাকে সংবাদ আনিয়া দেও। এইরূপে তিনি হিব্রোণের তলভূমি হইতে যোষেফকে পাঠাইলে সে শিখিমে উপস্থিত হইল।

যিহোশূয় 16:6

পরে ঐ সীমা পশ্চিম দিকে মিক্‌মথতের উত্তরে নির্গত হইল; পরে সে সীমা পূর্ব্ব দিকে ঘুরিয়া তানৎ-শীলো পর্য্যন্ত গিয়া তাহার নিকট হইয়া যানোহের পূর্ব্ব দিকে গেল।

যিহোশূয় 16:8

পরে সে সীমা তপূহ হইতে পশ্চিম দিক্‌ হইয়া কান্না স্রোতে গেল, ও তাহার সীমান্তভাগ সমুদ্রে ছিল। আপন আপন গোষ্ঠী অনুসারে ইফ্রয়িম-সন্তানগণের বংশের এই অধিকার।

যিহোশূয় 20:7

তাহাতে তাহারা পর্ব্বতময় নপ্তালি প্রদেশস্থ গালীলের কেদশ, পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও পর্ব্বতময় যিহূদা প্রদেশস্থ কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ পৃথক্‌ করিল।

যিহোশূয় 21:21

ফলতঃ নরহন্তার আশ্রয়-নগর পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম, ও তাহার পরিসর,

যিহোশূয় 24:1

যিহোশূয় ইস্রায়েলের সকল বংশকে শিখিমে একত্র করিলেন, ও ইস্রায়েলের প্রচীনবর্গ, অধ্যক্ষগণ, বিচারকর্ত্তৃগণ ও শাসকগণকে ডাকাইলেন, তাহাতে তাঁহারা ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইলেন।

যিহোশূয় 24:32

আর ইস্রায়েল-সন্তানগণ যোষেফের অস্থি, যাহা মিসর হইতে আনিয়াছিল, তাহা শিখিমে সেই ভূমিখণ্ডে পুঁতিল, যাহা যাকোব এক শত রৌপ্য-মুদ্রায় শিখিমের পিতা হমোরের সন্তানগণের কাছে ক্রয় করিয়াছিলেন; আর তাহা যোষেফ-সন্তানগণের অধিকার হইল।

বিচারকগণ 9:1

পরে যিরুব্বালের পুত্র অবীমেলক শিখিমে আপন মাতার আত্মীয়দের নিকটে গিয়া তাহাদিগকে এবং নিজ মাতার পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা কহিল;

১ রাজাবলি 12:1

রহবিয়াম শিখিমে গেলেন; কেননা তাঁহাকে রাজা করণার্থে সমস্ত ইস্রায়েল শিখিমে উপস্থিত হইয়াছিল।

১ রাজাবলি 12:25

পরে যারবিয়াম পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ শিখিম নির্ম্মাণ করিয়া তথায় বসতি করিলেন, এবং তথা হইতে যাত্রা করিয়া পনূয়েল নির্ম্মাণ করিলেন।

১ ইতিহাস 6:67

তাহারা তাহাদিগকে পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ আশ্রয়-নগর শিখিম ও তাহার পরিসর,

Interlinear

Choose Theme