১ ইতিহাস 6:63 · বাংলা বাইবেল
মরারি-সন্তানগণকে স্ব স্ব গোষ্ঠী অনুসারে রূবেণবংশ, গাদবংশ ও সবূলূনবংশ হইতে গুলিবাঁট দ্বারা বারোটী নগর দত্ত হইল।
Cross references
আদিপুস্তক 46:11
লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।
গণনা 3:20
আর আপন আপন গোষ্ঠী অনুসারে মরারির সন্তানদের নাম মহলি ও মূশি। এই সকলে স্ব স্ব পিতৃকুলানুসারে লেবীয়দের গোষ্ঠী।
দ্বিতীয় বিবরণ 4:43
নগর তিনটী এই এই, রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্য বাশনস্থিত গোলন।
যিহোশূয় 21:7
আর মরারি-সন্তানগণ আপন আপন গোষ্ঠী অনুসারে রূবেণ বংশ, গাদ বংশ ও সবূলূন বংশ হইতে বারোটী নগর পাইল।
যিহোশূয় 21:34
পরে তাহারা মরাবি-সন্তানগণের গোষ্ঠীদিগকে অর্থাৎ অবশিষ্ট লেবীয়দিগকে সবূলূন বংশের অধিকার হইতে পরিসরের সহিত যক্নিয়াম, পরিসরের সহিত কার্ত্তা,
১ ইতিহাস 6:77
অবশিষ্ট [লেবীয়দিগকে], মরারির সন্তানদিগকে, সবূলূনবংশ হইতে পরিসরের সহিত রিম্মোণো ও পরিসরের সহিত তাবোর;