Home Bibles যিহোশূয় 21:27 · বাংলা বাইবেল
যিহোশূয় 21:27 · বাংলা বাইবেল

পরে তাহারা লেবীয়দের গোষ্ঠীদের মধ্যে গের্শোন-সন্তানগণকে মনঃশির অর্দ্ধ বংশের অধিকার হইতে পরিসরের সহিত নরহন্তার আশ্রয়-নগর বাশনস্থ গোলন, এবং পরিসরের সহিত বীষ্টরা, এই দুইটী নগর দিল।

Cross references

দ্বিতীয় বিবরণ 1:4

হিষ্‌বোন-নিবাসী ইমোরীয়দের রাজা সীহোনকে, এবং ইদ্রিয়ীতে অষ্টারোৎ-নিবাসী বাশনের রাজা ওগকে আঘাত করিলে পর,

দ্বিতীয় বিবরণ 4:43

নগর তিনটী এই এই, রূবেণীয়দের জন্য সমভূমিতে প্রান্তরস্থ বেৎসর, গাদীয়দের জন্য গিলিয়দস্থিত রামোৎ, এবং মনঃশীয়দের জন্য বাশনস্থিত গোলন।

যিহোশূয় 20:8

আর যিরীহোর নিকটস্থ যর্দ্দনের পূর্ব্বপারে আহারা রূবেণ বংশের অধিকার হইতে সমভূমির প্রান্তরে স্থিত বেৎসর, গাদ বংশের অধিকার হইতে গিলিয়দস্থিত রামোৎ, ও মনঃশি বংশের অধিকার হইতে বাশনস্থ গোলন নিরূপণ করিল।

যিহোশূয় 21:6

আর গের্শোন-সন্তানগণ গুলিবাঁট দ্বারা ইষাখর বংশের গোষ্ঠীসমূহ হইতে, এবং আশের বংশ, নপ্তালি বংশ ও বাশনস্থ মনঃশির অর্দ্ধ বংশ হইতে তেরটী নগর পাইল।

১ ইতিহাস 6:47

ইনি অম্‌সির পুত্র, ইনি বানির পুত্র, ইনি শেমরের পুত্র, ইনি মহলির পুত্র, ইনি মূশির পুত্র, ইনি মরারির পুত্র, ইনি লেবির পুত্র।

১ ইতিহাস 6:71

আর গের্শোম-সন্তানগণকে মনঃশির অর্দ্ধবংশের গোষ্ঠী হইতে পরিসরের সহিত বাশনস্থ গোলন ও পরিসরের সহিত অষ্টারোৎ;

Interlinear

Choose Theme