Home Bibles ☰ Books যাত্রাপুস্তক 6:14 · বাংলা বাইবেল
যাত্রাপুস্তক 6:14 · বাংলা বাইবেল

এই সকল লোক আপন আপন পিতৃকুলের পতি। ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্ম্মি; ইহারা রূবেণের গোষ্ঠী।

Cross references

আদিপুস্তক 46:9

রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

আদিপুস্তক 46:11

লেবির পুত্র গের্শোন, কহাৎ ও মরারি।

আদিপুস্তক 49:3

রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

যাত্রাপুস্তক 6:25

আর হারোণের পুত্র ইলিয়াসর পূটীয়েলের এক কন্যাকে বিবাহ করিলে তিনি তাঁহার জন্য পীনহসকে প্রসব করিলেন; ইহাঁরা লেবীয়দের গোষ্ঠী অনুসারে তাহাদের পিতৃকুলপতি ছিলেন।

গণনা 1:18

আর দ্বিতীয় মাসের প্রথম দিবসে সমস্ত মণ্ডলীকে একত্র করিয়া মস্তকের সংখ্যামতে বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক লোকদের নাম-সংখ্যানুসারে তাহাদের গোষ্ঠী ও পিতৃকুল লিখিলেন।

গণনা 26:5

রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানগণ; হনোক হইতে হনোকীয় গোষ্ঠী; পল্লু হইতে পল্লুয়ীয় গোষ্ঠী;

গণনা 26:12

আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োনের সন্তানগণ; নমূয়েল হইতে নমূয়েলীয় গোষ্ঠী; যামীন হইতে যামীনীয় গোষ্ঠী; যাখীন হইতে যাখীনীয় গোষ্ঠী;

যিহোশূয় 13:15

মোশি রূবেণ-সন্তানগণের বংশকে তাহাদের গোষ্ঠী অনুসারে অধিকার দিয়াছিলেন।

যিহোশূয় 13:23

আর যর্দ্দন ও তাহার সীমা রূবেণ-সন্তানদের সীমা ছিল; রূবেণ-সন্তানদের গোষ্ঠী অনুসারে স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর তাহাদের অধিকার হইল।

যিহোশূয় 14:1

কনান দেশে ইস্রায়েল-সন্তানগণ এই এই অধিকার গ্রহণ করিল; ইলীয়াসর যাজক ও নূনের পুত্র যিহোশূয় এবং ইস্রায়েল-সন্তানগণের বংশসমূহের পিতৃকুলপতিগণ এই সকল তাহাদিগকে অংশ করিয়া দিলেন;

যিহোশূয় 19:51

এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিলেন।

১ ইতিহাস 5:3

ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—হনোক ও পল্লু, হিষ্রোণ ও কর্মী।

১ ইতিহাস 5:24

এই সকল লোক তাহাদের পিতৃকুলপতি ছিলেন; এফর, যিশী, ইলীয়েল, অস্রীয়েল, যিরমিয়, হোদবিয় ও যহদীয়েল, এই সকল বলবান বীর ও বিখ্যাত লোক আপন আপন পিতৃকুলের পতি ছিলেন।

১ ইতিহাস 7:2

তোলয়ের সন্তান উষি, রফায়, যিরীয়েল, যহময়, যিব্‌সম ও শমূয়েল, ইহারা তোলয়ের [বংশজাত], আপন আপন পিতৃকুলের পতি ও আপন আপন সমকালীন লোকদের মধ্যে বলবান বীর ছিল; দায়ূদের সময়ে তাহারা সংখ্যায় বাইশ সহস্র ছয় শত জন ছিল।

১ ইতিহাস 7:7

বেলার সন্তান ইষ্‌বোণ, উষি, উষীয়েল, যিরেমোৎ ও ঈরী, পাঁচ জন; ইহারা পিতৃকুলের পতি ও বলবান বীর ছিল, এবং বংশাবলিক্রমে লিখিত তাহাদের সংখ্যা বাইশ সহস্র চৌত্রিশ জন।

১ ইতিহাস 8:6

এহূদের সন্তানগণ এই। ইহাঁরা গেবা-নিবাসীদের পিতৃকুলপিত, পরে ইহাঁদিগকে বন্দি করিয়া মানহতে লইয়া যাওয়া হইল।

Interlinear

Choose Theme