Home Bibles ১ ইতিহাস 2:1 · বাংলা বাইবেল
১ ইতিহাস 2:1 · বাংলা বাইবেল

ইস্রায়েলের পুত্রগণ এই; রূবেণ, শিমিয়োন লেবি ও যিহূদা, ইষাখর ও সবূলূন, দান,

Cross references

আদিপুস্তক 29:32

আর লেয়া গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিলেন, ও তাহার নাম রূবেণ [পুত্রকে দেখ] রাখিলেন; কেননা তিনি কহিলেন, সদাপ্রভু আমার দুঃখ দেখিয়াছেন; এখন আমার স্বামী আমাকে ভাল বাসিবেন।

আদিপুস্তক 30:5

তখন যাকোব তাহার কাছে গমন করিলেন, আর বিল্‌হা গর্ভবতী হইয়া যাকোবের জন্য পুত্র প্রসব করিল।

আদিপুস্তক 32:28

তিনি কহিলেন, তুমি যাকোব নামে আর আখ্যাত হইবে না, কিন্তু ইস্রায়েল [ঈশ্বরের সহিত যুদ্ধকারী] নামে আখ্যাত হইবে; কেননা তুমি ঈশ্বরের ও মনুষ্যদের সহিত যুদ্ধ করিয়া জয়ী হইয়াছ।

আদিপুস্তক 35:18

পরে তাঁহার মৃত্যু হইল, আর প্রাণবিয়োগ সময়ে তিনি পুত্রের নাম বিনোনী [আমার কষ্টের পুত্র] রাখিলেন, কিন্তু তাহার পিতা তাহার নাম বিন্যামীন [দক্ষিণ হস্তের পুত্র] রাখিলেন।

আদিপুস্তক 35:22

সেই দেশে ইস্রায়েলের অবস্থিতি কালে রূবেণ গিয়া আপন পিতার বিল্‌হা নাম্নী উপপত্নীর সহিত শয়ন করিল, এবং ইস্রায়েল তাহা শুনিতে পাইলেন।

আদিপুস্তক 46:8

ইস্রায়েল-সন্তানগণ, যাকোব ও তাঁহার সন্তানগণ, যাঁহারা মিসরে গেলেন, তাঁহাদের নাম। যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।

আদিপুস্তক 49:2

যাকোবের পুত্রগণ, সমবেত হও, শুন, তোমাদের পিতা ইস্রায়েলের বাক্য শুন।

আদিপুস্তক 49:4

তুমি [তপ্ত] জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না; কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে; তখন অপবিত্র কর্ম্ম করিয়াছিলে; সে আমার শয্যায় গিয়াছিল।

যাত্রাপুস্তক 1:2

—রূবেণ, শিমিয়োন, লেবি ও

গণনা 1:5

আর যে ব্যক্তিরা তোমাদের সহকারী হইবে, তাহাদের এই এই নাম। রূবেণের পক্ষে শদেয়ূরের পুত্র ইলীষূর।

গণনা 13:4

তাঁহাদের নাম এই এই; রূবেণ বংশের মধ্যে সক্কূরের পুত্র শম্মুয়;

গণনা 26:5

রূবেণ ইস্রায়েলের প্রথমজাত। রূবেণের সন্তানগণ; হনোক হইতে হনোকীয় গোষ্ঠী; পল্লু হইতে পল্লুয়ীয় গোষ্ঠী;

প্রকাশিত বাক্য 7:5

যিহূদা-বংশের দ্বাদশ সহস্র লোক মুদ্রাঙ্কিত; রূবেণ-বংশের দ্বাদশ সহস্র; গাদ-বংশের দ্বাদশ সহস্র;

Interlinear

Choose Theme