Home Bibles দ্বিতীয় বিবরণ 21:17 · বাংলা বাইবেল
দ্বিতীয় বিবরণ 21:17 · বাংলা বাইবেল

কিন্তু সে অপ্রিয়ার পুত্রকে জ্যৈষ্ঠরূপে স্বীকার করিয়া আপন সর্ব্বস্বের দুই অংশ তাহাকে দিবে; কারণ সে তাহার শক্তির প্রথম ফল, জ্যৈষ্ঠাধিকার তাহারই।

Cross references

আদিপুস্তক 25:5

আর অব্রাহাম ইস্‌হাককে আপনার সর্ব্বস্ব দিলেন।

আদিপুস্তক 25:31

তখন যাকোব কহিলেন, অদ্য তোমার জ্যেষ্ঠাধিকার আমার কাছে বিক্রয় কর।

আদিপুস্তক 49:3

রূবেণ, তুমি আমার প্রথমজাত, আমার বল ও আমার শক্তির প্রথম ফল, মহিমার প্রাধান্য ও পরাক্রমের প্রাধান্য।

১ ইতিহাস 5:1

ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান—রূবেণ জ্যেষ্ঠ ছিলেন বটে, কিন্তু তিনি আপন পিতার শয্যা অশুচি করিয়াছিলেন, এই জন্য তাঁহার জ্যেষ্ঠাধিকার ইস্রায়েলের পুত্র যোষেফের সন্তানদিগকে দেওয়া গেল, আর বংশাবলি জ্যেষ্ঠাধিকার অনুসারে উল্লেখ করা হয় না।

১ ইতিহাস 5:2

কারণ যিহূদা আপন ভ্রাতৃগণের মধ্যে পরাক্রমী হইল, এবং তাহা হইতে নায়ক উৎপন্ন হইলেন, কিন্তু জ্যেষ্ঠাধিকার যোষেফের হইল।

২ ইতিহাস 21:3

আর তাহাদের পিতা তাহাদিগকে মহাসম্পত্তি অর্থাৎ রৌপ্য, স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য এবং যিহূদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগরগুলি দান করিয়াছিলেন, কিন্তু যিহোরাম জ্যেষ্ঠ বলিয়া তাঁহাকে রাজ্য দিয়াছিলেন।

গীতসংহিতা 105:36

আর তিনি উহাদের দেশে প্রথমজাত সকলকে, উহাদের সমস্ত শক্তির প্রথম ফলকে, আঘাত করিলেন।

Interlinear

Choose Theme