Home Bibles ১ ইতিহাস 26 · বাংলা বাইবেল ||

১ ইতিহাস

Chapter 26

বাংলা বাইবেল
1দ্বারপালদের পালার কথা। কোরহীয়দের মধ্যে কোরির পুত্র মশেলিমিয় আসফ-বংশজাত লোক ছিল। 2মশেলিমিয়ের সন্তান; সখরিয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিদীয়েল, তৃতীয় সবদিয়, চতুর্থ যৎনীয়েল, 3পঞ্চম এলম, ষষ্ঠ যিহোহানন, সপ্তম ইলিহৈনয়। 4আর ওবেদ-ইদোমের পুত্র ছিল; শমরিয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল, 5ষষ্ঠ অম্মীয়েল, সপ্তম ইষাখর, অষ্টম পিয়ূল্লতয়; কেননা ঈশ্বর তাহাকে আশীর্ব্বাদ করিয়াছিলেন। 6তাহার পুত্র শময়িয়েরও কতকগুলি পুত্র জন্মিল, তাহারা আপনাদের পিতৃকুলে কর্ত্তৃত্ব করিল, কারণ তাহারা বলবান বীর ছিল। 7শময়িয়ের পুত্র অৎনি, রফায়েল, ওবেদ, ইল্‌সাবদ, এবং ইলীহূ ও সমথিয় নামে তাহার ভ্রাতারা বীরপুরুষ ছিল। 8ইহারা সকলে ওবেদ-ইদোমের সন্তান, ইহারা, ইহাদের পুত্রগণ ও ভ্রাতৃগণ সেবাকর্ম্মের জন্য বীরপুরুষ ছিল। এই ওবেদ-ইদোমের বংশজাত বাষট্টি জন ছিল। 9আর মশেলিমিয়ের পুত্রগণ ও ভ্রাতৃগণ আঠার জন বীরপুরুষ ছিল। 10আর মরারি-বংশজাত হোষার পুত্রগণের মধ্যে শিম্রি প্রধান ছিল; সে জ্যেষ্ঠ ছিল না, কিন্তু তাহার পিতা তাহাকে প্রধান করিয়াছিল; 11দ্বিতীয় হিল্কিয়, তৃতীয় টবলিয়, চতুর্থ সখরিয়; হোষার পুত্রগণ ও ভ্রাতৃগণ সর্ব্বশুদ্ধ তের জন ছিল। 12দ্বারপালদের পালা সকল ইহাদের, অর্থাৎ এই প্রধানদের ছিল। আপন ভ্রাতৃগণের ন্যায় ইহারা সদাপ্রভুর গৃহে পরিচর্য্যা করিবার জন্য ভার প্রাপ্ত হইয়াছিল। 13আর তাহারা ছোট বড় আপন আপন পিতৃকুলানুসারে প্রত্যেক দ্বারের জন্য গুলিবাঁট করিল। 14তাহাতে পূর্ব্বদিকের গুলি শেলিমিয়ের নামে উঠিল; ইহার পুত্র সখরিয় মন্ত্রণাদানে জ্ঞানবান; গুলিবাঁট করিলে উত্তরদিকের গুলি তাহার নামে উঠিল। 15ওবেদ-ইদোমের নামে দক্ষিণদিকের, এবং তাহার পুত্রগণের নামে ভাণ্ডারের গুলি উঠিল। 16শুপ্পীমের ও হোষার নামে পশ্চিমদিকের ঊর্দ্ধগামী পথসমীপস্থ শল্লেখৎ নামক দ্বারের গুলি উঠিল, তাহার প্রহরিদলের অভিমুখে প্রহরিদল ছিল। 17পূর্ব্বদিকে ছয় জন লেবীয় ছিল, উত্তরদিকে প্রতিদিন চারি জন, দক্ষিণদিকে প্রতিদিন চারি জন, ও ভাণ্ডারের জন্য দুই দুই জন। 18পশ্চিমদিকে উপপুরীর [দ্বারে] উচ্চপথে চারি জন, ও উপপুরীতে দুই জন ছিল। 19কোরহীয় ও মরারীয় বংশজাত লোকদের মধ্যে দ্বারপালদের এই সকল পালা ছিল। 20লেবীয়দের কথা। অহিয় সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ও পবিত্রীকৃত বস্তু সকলের কোষাধ্যক্ষ ছিলেন। 21লাদনের সন্তান—লাদন সম্বন্ধীয় গের্শোনীয়দের সন্তান। গের্শোনীয় লাদনের সন্তান পিতৃকুলপতি ছিলেন, যিহীয়েলি। 22যিহীয়েলির পুত্র সেথম ও তাঁহার ভ্রাতা যোয়েল, ইহাঁরা সদাপ্রভুর গৃহের কোষাধ্যক্ষ ছিলেন। 23অম্রামীয়দের, যিষ্‌হরীয়দের হিব্রোণীয়দের 24ও উষীয়েলীয়দের মধ্যে মোশির পুত্র গের্শোনের সন্তান শবূয়েল কোষাধ্যক্ষ ছিলেন। 25আর তাঁহার ভ্রাতৃগণ; ইলীয়ষেরের পুত্র রহবিয়, তাঁহার পুত্র যিশায়াহ, তাঁহার পুত্র যোরাম, তাঁহার পুত্র সিখ্রি, তাঁহার পুত্র শলোমোৎ। 26দায়ূদ রাজা এবং পিতৃকুলপতিরা অর্থাৎ সহস্রপতিগণ, শতপতিগণ ও সেনাপতিগণ যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, শলোমোৎ ও তাঁহার ভ্রাতৃগণ সেই সকল পবিত্রীকৃত বস্তুর কোষাধ্যক্ষ ছিলেন। 27সদাপ্রভুর গৃহ মেরামত করণার্থে উহাঁরা যুদ্ধে লব্ধ অনেক বস্তু পবিত্র করিয়াছিলেন। 28আর শমূয়েল দর্শক, কীশের পুত্র শৌল, নেরের পুত্র অব্‌নের ও সরূয়ার পুত্র যোয়াব যে সকল বস্তু পবিত্র করিয়াছিলেন, যিনি যাহা পবিত্র করিয়াছিলেন, সে সকল বস্তু শলোমোতের ও তাঁহার ভ্রাতৃগণের হস্তে রহিল। 29যিষ্‌হরীয়দের মধ্যে কননিয় ও তাঁহার পুত্রগণ শাসক ও বিচারকর্ত্তৃগণের জন্য ইস্রায়েলের উপরে বাহিরের কর্ম্মে নিযুক্ত হইলেন। 30হিব্রোণীয়দের মধ্যে হশবিয় ও তাহার ভ্রাতৃগণ এক সহস্র সাত শত বীরপুরুষ সদাপ্রভুর সকল কার্য্যে ও রাজার সেবাকর্ম্মে যর্দ্দনের এপারে পশ্চিমদিকে ইস্রায়েলের উপরে নিযুক্ত হইল। 31হিব্রোণীয়দের পিতৃকুলানুযায়ী বংশাবলিতে যিরিয় হিব্রোণীয়দের মধ্যে প্রধান ছিল; দায়ূদের রাজত্বের চল্লিশ বৎসরে অনুসন্ধান করা গেলে তাহাদের মধ্যে গিলিয়দস্থ যাসেরে অনেক বলবান বীর পাওয়া গেল। 32আর তাহার ভ্রাতৃগণ দুই সহস্র সাত শত বীরপুরুষ পিতৃকুলপতি ছিল; তাহাদিগকে দায়ূদ রাজা ঈশ্বরীয় ও রাজকীয় সমস্ত কার্য্য করিতে রূবেণীয়দের, গাদীয়দের ও মনঃশির অর্দ্ধবংশের উপরে নিযুক্ত করিলেন।

Choose Theme