যিষ্হরীয়দের মধ্যে কননিয় ও তাঁহার পুত্রগণ শাসক ও বিচারকর্ত্তৃগণের জন্য ইস্রায়েলের উপরে বাহিরের কর্ম্মে নিযুক্ত হইলেন।
Cross references
রক্তপাতের কিম্বা বিরোধের কিম্বা আঘাতের বিষয়ে দুই জনের বিবাদ তোমার কোন নগর-দ্বারে উপস্থিত হইলে যদি তাহার বিচার তোমার পক্ষে অতি কঠিন হয়, তবে তুমি উঠিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর মনোনীত স্থানে যাইবে;
আর লেবীয় যাজকদের ও তাৎকালিক বিচারকর্ত্তার নিকটে গিয়া জিজ্ঞাসা করিবে, তাহাতে তাহারা তোমাকে বিচারাজ্ঞা জ্ঞাত করিবে।
তাহাদের মধ্যে চব্বিশ সহস্র লোক সদাপ্রভুর গৃহের কার্য্যের তত্ত্বাবধানে নিযুক্ত হইল, এবং ছয় সহস্র লোক শাসনকর্ত্তা ও বিচারকর্ত্তা,
কহাতের পুত্র অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল, চারি জন।
অম্রামীয়দের, যিষ্হরীয়দের হিব্রোণীয়দের
পঞ্চম মাসের জন্য পঞ্চম সেনাপতি যিষ্রাহীয় শমহূৎ; তাঁহার দলে চব্বিশ সহস্র লোক ছিল।
আর যিহোশাফট যিরূশালেমেও সদাপ্রভুর পক্ষে বিচারার্থে এবং বিবাদ নিষ্পত্তি করণার্থে লেবীয়দের, যাজকদের ও ইস্রায়েলের পিতৃকুলপতিদের কয়েক জনকে নিযুক্ত করিলেন। আর তাঁহারা যিরূশালেমে ফিরিয়া আসিলেন।
আর তাহারা ভারবাহকদের অধ্যক্ষ, আর কর্ম্ম চালাইবার জন্য সর্ব্বপ্রকার সেবাকর্ম্মকারীদের উপরে নিযুক্ত ছিল, এবং লেবীয়দের মধ্যে কেহ কেহ লেখক, কর্ম্মচারী ও দ্বারপাল ছিল।
আর প্রধান লেবীয়দের মধ্যে শব্বথয় ও যোষাবাদ ঈশ্বরের গৃহের বহিঃস্থ কার্য্যের তত্ত্বাবধায়ক ছিল।