আর ওবেদ-ইদোমের পুত্র ছিল; শমরিয় জ্যেষ্ঠ পুত্র, দ্বিতীয় যিহোষাবদ, তৃতীয় যোয়াহ, চতুর্থ সাখর, পঞ্চম নথনেল,
Cross references
পরে দায়ূদ রাজা শুনিলেন, ঈশ্বরের সিন্দুকের জন্য সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্ব্বস্ব আশীর্ব্বাদযুক্ত করিয়াছেন; তাহাতে দায়ূদ গিয়া ওবেদ-ইদোমের বাটী হইতে আনন্দসহকারে ঈশ্বরের সিন্দুক দায়ূদ-নগরে আনিলেন।
আর ঈশ্বরের সিন্দুক ওবেদ-ইদোমের বাটীতে তাহার পরিবারের কাছে তিন মাস থাকিল; তাহাতে সদাপ্রভু ওবেদ-ইদোমের বাটী ও তাহার সর্ব্বস্বকে আশীর্ব্বাদযুক্ত করিলেন।
আর তাঁহাদের সঙ্গে তাঁহাদের দ্বিতীয় পদস্থ ভ্রাতাদিগকে, সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ ও মিক্নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল, এই দুই দ্বারপাল; এই সকলকে তাহারা নিযুক্ত করিল।
এবং মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয় শিমিনীৎ [নামক সুরে] বীণা বাজাইবার পরিচালক নিযুক্ত হইলেন।
শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষর, এই সকল যাজক ঈশ্বরের সিন্দুকের সম্মুখে তূরী বাজাইলেন, এবং ওবেদ-ইদোম ও যিহিয় সিন্দুকের দ্বাররক্ষক ছিলেন।
আসফ অধ্যক্ষ, দ্বিতীয় সখরিয়, অপর যিয়ীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, মত্তিথিয়, ইলীয়াব, বনায়, ওবেদ-ইদোম ও যিয়ীয়েল ঈশ্বরের নিয়ম-সিন্দুকের সম্মুখে নেবল ও বীণা, আসফ উচ্চধ্বনির করতাল, আর বনায় ও যহসীয়েল,
ওবেদ-ইদোম ও তাঁহাদের আটষট্টি জন ভ্রাতা এবং যিদূথূনের পুত্র ওবেদ-ইদোম ও হোষা দ্বারপাল হইলেন।