Home Bibles রূথ 2:1 · বাংলা বাইবেল
রূথ 2:1 · বাংলা বাইবেল

নয়মীর স্বামী ইলীমেলকের গোষ্ঠীর এক জন ভদ্র ধনবান জ্ঞাতি ছিলেন; তাঁহার নাম বোয়স।

Cross references

দ্বিতীয় বিবরণ 8:17

আর মনে মনে বলিও না যে, আমারই পরাক্রমে ও বাহুবলে আমি এই সকল ঐশ্বর্য্য পাইয়াছি।

বিচারকগণ 12:8

তাঁহার পরে বৈৎলেহমীয় ইব্‌সন ইস্রায়েলের বিচারকর্ত্তা হইলেন।

রূথ 1:2

সেই পুরুষটীর নাম ইলীমেলক, তাহার স্ত্রীর নাম নয়মী, এবং তাহার দুই পুত্রের নাম মহলোন ও কিলিয়োন; ইহারা বৈৎলেহম-যিহূদানিবাসী ইফ্রাথীয়। ইহারা মোয়াব দেশে গিয়া সেখানে থাকিয়া গেল।

রূথ 3:2

সম্প্রতি যে বোয়সের দাসীদের সহিত তুমি ছিলে, তিনি কি আমাদের জ্ঞাতি নহেন? দেখ, তিনি অদ্য রাত্রিতে খামারে যব ঝাড়িবেন।

রূথ 3:12

আর আমি মুক্তিকর্ত্তা জ্ঞাতি, ইহা সত্য; কিন্তু আমা হইতেও নিকট-সম্পর্কীয় আর এক জন জ্ঞাতি আছে।

রূথ 4:21

সল্‌মোনের পুত্র বোয়স; বোয়সের পুত্র ওবেদ; ওবেদের পুত্র যিশয়;

২ রাজাবলি 15:20

আর অশূর-রাজকে দিবার জন্য মনহেম ইস্রায়েল হইতে, সমস্ত ধনশালী ব্যক্তির নিকট হইতে, ঐ রৌপ্য আদায় করিলেন, প্রত্যেকের নিকট হইতে পঞ্চাশ পঞ্চাশ শেকল রৌপ্য লইলেন। তখন অশূর-রাজ ফিরিয়া গেলেন, দেশে রহিলেন না।

১ ইতিহাস 2:10

রামের সন্তান অম্মীনাদব, ও অম্মীনাদবের পুত্র যিহূদা সন্তানগণের অধ্যক্ষ নহশোন।

ইয়োব 1:3

তাঁহার সাত সহস্র মেষ, তিন সহস্র উষ্ট্র, পাঁচ শত যোড়া বলদ ও পাঁচ শত গর্দ্দভী, এই পশুধন, এবং অনেক দাস দাসী ছিল; বস্তুতঃ পূর্ব্বদেশের লোকদের মধ্যে সেই ব্যক্তি সর্ব্বাপেক্ষা মহান্‌ ছিলেন।

ইয়োব 31:25

যদি আনন্দ করিয়া থাকি, সম্পদ বাড়িয়াছে বলিয়া, হস্তে সমৃদ্ধি লাভ হইয়াছে বলিয়া;

মথি 1:5

সল্‌মোনের পুত্র বোয়স, রাহবের গর্ভজাত; বোয়সের পুত্র ওবেদ, রূতের গর্ভজাত; ওবেদের পুত্র যিশয়;

লূক 3:32

ইনি দায়ূদের পুত্র, ইনি যিশয়ের পুত্র, ইনি ওবেদের পুত্র, ইনি বোয়সের পুত্র, ইনি সল্‌মোনের পুত্র,

Interlinear

Choose Theme