সল্মোনের পুত্র বোয়স, রাহবের গর্ভজাত; বোয়সের পুত্র ওবেদ, রূতের গর্ভজাত; ওবেদের পুত্র যিশয়;
Cross references
আর নূনের পুত্র যিহোশূয় শিটীম হইতে দুই জন চরকে গোপনে এই কথা বলিয়া পাঠাইয়া দিলেন, তোমরা যাও, ঐ দেশ ও যিরীহো নগর নিরীক্ষণ কর। তখন তাহারা গিয়া রাহব নাম্নী এক বেশ্যার গৃহে প্রবেশ করিয়া সেই স্থানে শয়ন করিল।
কিন্তু যে দুই ব্যক্তি দেশ নিরীক্ষণ করিয়াছিল, যিহোশূয় তাহাদিগকে বলিলেন, তোমরা সেই বেশ্যার গৃহে গমন কর, এবং তাহার কাছে যে দিব্য করিয়াছ, তদনুসারে সেই স্ত্রীলোককে ও তাহার সমস্ত লোককে বাহির করিয়া আন।
পরে সেই দুই জনে দুই মোয়াবীয়া কন্যাকে বিবাহ করিল। এক জনের নাম অর্পা, আর এক জনের নাম রূৎ। আর তাহারা অনুমান দশ বৎসর কাল সেই স্থানে বাস করিল।
কিন্তু রূৎ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাদগমন হইতে ফিরিয়া যাইতে, আমাকে অনুরোধ করিও না; তুমি যেখানে যাইবে, আমিও তথায় যাইব; এবং তুমি যেখানে থাকিবে, আমিও তথায় থাকিব; তোমার লোকই আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর;
এইরূপে নয়মী ফিরিয়া আসিল, তাহার সঙ্গে তাহার পুত্রবধূ মোয়াবীয়া রূৎ মোয়াব দেশ হইতে আসিল; যব কাটা আরম্ভ হইলেই তাহারা বৈৎলেহমে উপস্থিত হইল।
সল্মোনের পুত্র বোয়স; বোয়সের পুত্র ওবেদ; ওবেদের পুত্র যিশয়;
আর নহশোনের পুত্র সল্মোন, ও সল্মোনের পুত্র বোয়স।
বোয়সের পুত্র ওবেদ ও ওবেদের পুত্র যিশয়।
ইনি দায়ূদের পুত্র, ইনি যিশয়ের পুত্র, ইনি ওবেদের পুত্র, ইনি বোয়সের পুত্র, ইনি সল্মোনের পুত্র,
বিশ্বাসে রাহব বেশ্যা, শান্তির সহিত চরদিগের অভ্যর্থনা করাতে, অবাধ্যদের সহিত বিনষ্ট হইল না।
আবার রাহব বেশ্যাও কি সেই প্রকারে কর্ম্মহেতু ধার্ম্মিক গণিতা হইল না? সে ত দূতগণকে অতিথি করিয়াছিল, এবং অন্য পথ দিয়া বাহিরে পাঠাইয়া দিয়াছিল।