Home Bibles গীতসংহিতা 86:13 · বাংলা বাইবেল
গীতসংহিতা 86:13 · বাংলা বাইবেল

কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ।

Cross references

ইয়োব 33:18

তিনি কূপ হইতে তাহার প্রাণ, অস্ত্রাঘাত হইতে তাহার জীবন রক্ষা করেন।

ইয়োব 33:22

তাহার প্রাণ কূপের নিকটস্থ হয়, তাহার জীবন বিনাশকদের নিকটবর্ত্তী হয়।

ইয়োব 33:24

তবে উনি তাহার প্রতি কৃপা করিয়া বলেন, “কূপে নামিয়া যাওয়া হইতে ইহাকে মুক্ত কর, আমি প্রায়শ্চিত্ত পাইলাম।”

ইয়োব 33:28

তিনি কূপে প্রবেশ করা হইতে আমার প্রাণকে মুক্ত করিয়াছেন, আমার জীবন আলোক দর্শন করিবে।”

গীতসংহিতা 16:10

কারণ তুমি আমার প্রাণ পাতালে পরিত্যাগ করিবে না, তুমি নিজ সাধুকে ক্ষয় দেখিতে দিবে না।

গীতসংহিতা 30:3

সদাপ্রভু, তুমি পাতাল হইতে আমার প্রাণ উত্তোলন করিয়াছ, তুমি আমাকে বাঁচাইয়া রাখিয়াছ, যেন গর্ত্তে নামিয়া না যাই।

গীতসংহিতা 30:4

হে সদাপ্রভুর সাধুগণ, তাঁহার উদ্দেশে সঙ্গীত কর, তাঁহার পবিত্র নামের ধন্যবাদ কর।

গীতসংহিতা 56:13

তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,] যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?

গীতসংহিতা 57:10

কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্য্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।

গীতসংহিতা 88:6

তুমি আমাকে নীচতম গর্ত্তে রাখিয়াছ, অন্ধকারে ও গভীর স্থানে রাখিয়াছ।

গীতসংহিতা 103:8

সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান।

গীতসংহিতা 108:4

কেননা তোমার দয়া আকাশমণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।

গীতসংহিতা 116:8

কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।

যিশাইয় 38:17

দেখ, আমার শান্তির নিমিত্তই আমার তিক্ততা, তিক্ততা উপস্থিত হইল; কিন্তু তুমি প্রেমেই আমার প্রাণকে বিনাশকূপ হইতে উদ্ধার করিলে, তুমি ত আমার সমস্ত পাপ তোমার পশ্চাতে ফেলিয়াছ।

যোনা 2:3

তুমি আমাকে অগাধ জলে, সমুদ্র-গর্ভে, নিক্ষেপ করিলে, আর স্রোত আমাকে বেষ্টন করিল, তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ, আমার উপর দিয়া গেল।

লূক 1:58

তখন, তাঁহার প্রতিবাসী ও আত্মীয়গণ শুনিতে পাইল যে, প্রভু তাঁহার প্রতি মহা দয়া করিয়াছেন, আর তাহারা তাঁহার সহিত আনন্দ করিল।

১ থিষলনীকীয় 1:10

এবং যাঁহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন, যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্ত্তা, যেন স্বর্গ হইতে তাঁহার সেই পুত্রের অর্থাৎ যীশুর অপেক্ষা করিতে পার।

Interlinear

Choose Theme