Home Bibles গীতসংহিতা 116:8 · বাংলা বাইবেল
গীতসংহিতা 116:8 · বাংলা বাইবেল

কারণ তুমি মৃত্যু হইতে আমার প্রাণ, অশ্রু হইতে আমার চক্ষু, পতন হইতে আমার চরণ, উদ্ধার করিয়াছ।

Cross references

বিচারকগণ 1:24

আর সেই প্রহরীরা ঐ নগর হইতে এক জনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগরপ্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব।

গীতসংহিতা 37:24

পতিত হইলেও সে ভূতলশায়ী হইবে না; কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন।

গীতসংহিতা 49:15

কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন; কেননা তিনি আমাকে গ্রহণ করিবেন। সেলা।

গীতসংহিতা 56:13

তুমি ত মৃত্যু হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ, তুমি কি পতন হইতে আমার চরণ [উদ্ধার কর নাই,] যেন আমি জীবিতদের দীপ্তিতে ঈশ্বরের সাক্ষাতে গমনাগমন করি?

গীতসংহিতা 86:13

কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ।

গীতসংহিতা 94:18

যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল, তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।

যিশাইয় 25:8

তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য বিনষ্ট করিয়াছেন, ও প্রভু সদাপ্রভু সকলের মুখ হইতে চক্ষুর জল মুছিয়া দিবেন; এবং সমস্ত পৃথিবী হইতে আপন প্রজাদের দুর্নাম দূর করিবেন; কারণ সদাপ্রভুই এই কথা কহিয়াছেন।

যিশাইয় 38:5

যাও, হিষ্কিয়কে বল, তোমার পিতৃপুরুষ দায়ূদের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম; আমি তোমার নেত্রজল দেখিলাম; দেখ, আমি তোমার আয়ু পনর বৎসর বৃদ্ধি করিব,

প্রকাশিত বাক্য 7:17

কারণ সিংহাসনের মধ্যস্থিত মেষশাবক ইহাদিগকে পালন করিবেন, এবং জীবন-জলের উনুইয়ের নিকটে গমন করাইবেন, আর ঈশ্বর ইহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন।”

প্রকাশিত বাক্য 21:4

আর তিনি তাহাদের সমস্ত নেত্রজল মুছাইয়া দিবেন; এবং মৃত্যু আর হইবে না; শোক বা আর্ত্তনাদ বা ব্যথাও আর হইবে না; কারণ প্রথম বিষয় সকল লুপ্ত হইল।

Interlinear

Choose Theme