জাতিগণ কেন বলিবে, উহাদের ঈশ্বর কোথায়? তোমার দাসগণের যে রক্ত পাতিত হইয়াছে, তাহার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিগণ জানিতে পারুক।
Cross references
আর আমি তোমাদিগকে আপন প্রজারূপে গ্রাহ্য করিব, ও তোমাদের ঈশ্বর হইব; তাহাতে তোমরা জানিতে পারিবে যে, আমি যিহোবা, তোমাদের ঈশ্বর, যিনি তোমাদিগকে মিস্রীয়দের ভারের নীচে হইতে বাহির করিয়া আনিতেছেন।
আমি মিসরের উপরে আপন হস্ত বিস্তার করিয়া মিস্রীয়দের মধ্য হইতে ইস্রায়েল-সন্তানগণকে বাহির করিয়া আনিলে, উহারা জানিবে, আমিই সদাপ্রভু।
জাতিগণ, তাঁহার প্রজাদের সহিত হর্ষনাদ কর; কেননা তিনি আপন দাসদের রক্তের প্রতিফল দিবেন, আপন বিপক্ষগণের প্রতিশোধ লইবেন, আপন দেশের জন্য, আপন প্রজাগণের জন্য প্রায়শ্চিত্ত করিবেন।
সদাপ্রভু আপনার পরিচয় দিয়াছেন; তিনি বিচার সাধন করিয়াছেন; দুষ্ট স্বহস্তের কর্ম্মপাশে বদ্ধ হইয়াছে। হিগায়োন। সেলা।
আমার নেত্রজল দিবারাত্র আমার ভক্ষ্য হইল, কেননা লোকে সমস্ত দিন আমাকে বলে, ‘তোমার ঈশ্বর কোথায়?’
আমি ইহা স্মরণ করিয়া অন্তরে আপন প্রাণ ঢালি, কেননা আমি লোকারণ্যের সহিত যাত্রা করিতাম, তাহাদিগকে ঈশ্বরের গৃহে লইয়া যাইতাম, আনন্দ ও স্তবগানের ধ্বনির সহিত বহুলোক পর্ব্ব পালন করিত।
আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্য্যন্ত চূর্ণ করে, তাহারা সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়?
হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা কর; কেননা আমি আবার তাঁহার স্তব করিব; তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।
তাহাতে মনুষ্যগণ কহিবে, ধার্ম্মিক সত্যই ফল পায়, সত্যই পৃথিবীতে বিচারসাধন ঈশ্বর আছেন।
ইহারা চিরতরে লজ্জিত ও বিহ্বল হউক, ইহারা হতাশ ও বিনষ্ট হউক;
হে প্রতিফলদাতা ঈশ্বর সদাপ্রভু, হে প্রতিফলদাতা ঈশ্বর, দেদীপ্যমান হও।
জাতিগণ কেন বলিবে, ‘কোথায় উহাদের ঈশ্বর?’
আহা, তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইস, পর্ব্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হউক;
আর আমি বাবিলকে ও কল্দীয় দেশনিবাসী সকলকে তাহাদের সেই সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল দিব, যাহা তাহারা সিয়োনে তোমাদের দৃষ্টিগোচরে করিয়াছে, ইহা সদাপ্রভু কহেন।
‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্ম্যের ফল বাবিলের উপরে বর্ত্তুক,’ ইহা সিয়োন-নিবাসিনী কহিতেছে; এবং ‘আমার রক্ত কল্দীয় দেশনিবাসীদের উপরে বর্ত্তুক,’ ইহা যিরূশালেম বলিতেছে।
তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হউক; তুমি আমার সমস্ত অধর্ম্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিঃশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্চ্ছিত।
আমি আমার সেই মহৎ নাম পবিত্র করিব, যাহা জাতিগণের মধ্যে অপবিত্রীকৃত হইয়াছে, যাহা তোমরা তাহাদের মধ্যে অপবিত্র করিয়াছ; আর জাতিগণ জানিবে যে, আমিই সদাপ্রভু, যখন আমি তাহাদের সাক্ষাতে তোমাদিগেতে পবিত্র বলিয়া মান্য হইব, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
আর আমি জাতিগণের মধ্যে আপন গৌরব স্থাপন করিব, এবং আমি যে শাসন করিব ও তাহাদিগেতে যে হস্তার্পণ করিব, তাহা সমস্ত জাতি দেখিবে।
বারাণ্ডার ও বেদির মধ্যস্থানে সদাপ্রভুর পরিচারক যাজকগণ রোদন করুক, তাহারা বলুক, হে সদাপ্রভু, আপন প্রজাগণের প্রতি মমতা কর, আপন অধিকারের টিটকারির বিষয় করিও না; তাহাদের বিষয়ে জাতিগণকে গল্প করিতে দিও না, লোকবৃন্দের মধ্যে কেন বলা হইবে যে, ‘উহাদের ঈশ্বর কোথায়?’
তাহা দেখিয়া আমার বিদ্বেষিণী লজ্জায় আচ্ছন্ন হইবে; সে ত আমাকে বলিত, ‘তোমার ঈশ্বর সদাপ্রভু কোথায়?’ আমি স্বচক্ষে তাহাকে দেখিব; এখন সে পথের কর্দ্দমের ন্যায় পদতলে দলিতা হইবে।
হে প্রিয়েরা, তোমরা আপনারা প্রতিশোধ লইও না, বরং ক্রোধের জন্য স্থান ছাড়িয়া দেও, কারণ লেখা আছে, “প্রতিশোধ লওয়া আমারই কর্ম্ম, আমিই প্রতিফল দিব, ইহা প্রভু বলেন।”
হে স্বর্গ, হে পবিত্রগণ, হে প্রেরিতগণ, হে ভাববাদিগণ, তোমরা তাহার বিষয়ে আনন্দ কর; কেননা সে তোমাদের প্রতি যে অন্যায় করিয়াছে, ঈশ্বর তাহার প্রতীকার করিয়াছেন।