Home Bibles বিলাপগাথা 1:22 · বাংলা বাইবেল
বিলাপগাথা 1:22 · বাংলা বাইবেল

তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হউক; তুমি আমার সমস্ত অধর্ম্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিঃশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্চ্ছিত।

Cross references

নেহেমিয়া 4:4

—হে আমাদের ঈশ্বর, শ্রবণ কর, কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম; উহাদের টিট্‌কারি উহাদেরই মস্তকে বর্ত্তাও, এবং উহাদিগকে বন্দি হইয়া লুটিত বস্তুর ন্যায় বিদেশে থাকিতে দেও;

গীতসংহিতা 79:10

জাতিগণ কেন বলিবে, উহাদের ঈশ্বর কোথায়? তোমার দাসগণের যে রক্ত পাতিত হইয়াছে, তাহার প্রতিফল আমাদের দৃষ্টিগোচরে জাতিগণ জানিতে পারুক।

গীতসংহিতা 109:14

তাহার পিতৃগণের অধর্ম্ম সদাপ্রভুর স্মরণে থাকুক, তাহার মাতার পাপ লুপ্ত না হউক।

গীতসংহিতা 137:7

হে সদাপ্রভু, ইদোম-সন্তানদের বিরুদ্ধে যিরূশালেমের দিন স্মরণ কর; তাহারা বলিয়াছিল, ‘উৎপাটন কর, উহার মূল পর্য্যন্ত উৎপাটন কর।’

যিশাইয় 13:7

এই কারণ সকলের হস্ত দুর্ব্বল হইবে, মর্ত্ত্যমাত্রের হৃদয় দ্রব হইবে;

যিরমিয় 8:18

আহা, আমি যদি দুঃখে সাত্ত্বনা পাইতাম! আমার মধ্যে হৃদয় মূর্চ্ছিত।

যিরমিয় 10:25

ঢালিয়া দেও তোমার কোপ সেই জাতিগণের উপরে, যাহারা তোমাকে জানে না; সেই গোষ্ঠী সকলের উপরে, যাহারা তোমার নামে ডাকে না; কেননা তাহারা যাকোবকে গ্রাস করিয়াছে, গ্রাস করিয়া সংহার করিয়াছে, তাহারা তাহার বাসস্থান শূন্য করিয়াছে।

যিরমিয় 18:23

আর হে সদাপ্রভু, প্রাণনাশার্থে আমার বিরুদ্ধে তাহাদের কৃত সমস্ত মন্ত্রণা তুমিই জ্ঞাত আছ; তুমি তাহাদের অপরাধ ক্ষমা করিও না, তাহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া ফেলিও না; তাহারা তোমার সম্মুখে নিপাতিত হউক; তুমি আপন ক্রোধের সময়ে তাহাদের প্রতি কার্য্য কর।

যিরমিয় 30:16

অতএব যাহারা তোমাকে গ্রাস করে, তাহারা সকলে গ্রাসিত হইবে; তোমার বিপক্ষগণ সকলেই বন্দি-দশার স্থানে যাইবে; এবং যাহারা তোমার সম্পত্তি লুট করে, তাহারা লুটিত হইবে; ও যাহারা তোমার দ্রব্য হরণ করে, সেই সকলের দ্রব্য আমি হরণ করাইব।

যিরমিয় 51:35

‘আমার প্রতি ও আমার মাংসের প্রতি কৃত দৌরাত্ম্যের ফল বাবিলের উপরে বর্ত্তুক,’ ইহা সিয়োন-নিবাসিনী কহিতেছে; এবং ‘আমার রক্ত কল্‌দীয় দেশনিবাসীদের উপরে বর্ত্তুক,’ ইহা যিরূশালেম বলিতেছে।

বিলাপগাথা 1:13

তিনি ঊর্দ্ধলোক হইতে আমার অস্থিচয়ের মধ্যে অগ্নি পাঠাইয়াছেন, তাহা সে সকল পরাভব করিতেছে; তিনি আমার চরণের নিমিত্ত জাল পাতিয়াছেন, আমার মুখ পিছনে ফিরাইয়াছেন, আমাকে অনাথা ও সমস্ত দিন মূর্চ্ছাপন্না করিয়াছেন।

বিলাপগাথা 5:17

এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হইয়াছে, এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে,

লূক 23:31

কারণ লোকেরা সরস বৃক্ষের প্রতি যদি এমন করে, তবে শুষ্ক বৃক্ষে কি না ঘটিবে?

ইফিষীয় 3:13

অতএব আমার যাচ্ঞা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে, তাহাতে যেন নিরুৎসাহ না হও; সে সকল তোমাদের গৌরব।

প্রকাশিত বাক্য 6:10

তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে?

Interlinear

Choose Theme