Home Bibles গীতসংহিতা 7:15 · বাংলা বাইবেল
গীতসংহিতা 7:15 · বাংলা বাইবেল

সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্ত্তে পতিত হইল।

Cross references

এস্থার 7:10

তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।

ইয়োব 4:8

আমি দেখিয়াছি, যাহারা অধর্ম্মরূপ চাষ করে, যাহারা অনিষ্ট-বীজ বপন করে, তাহারা তাহাই কাটে।

ইয়োব 6:27

তোমরা ত অনাথের জন্য গুলিবাঁট করিবে, তোমাদের বন্ধুকে বিক্রয় করিবে।

ইয়োব 15:35

তাহারা অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে, তাহাদের উদরে প্রতারণা প্রস্তুত হয়।

গীতসংহিতা 9:15

জাতিগণ আপনাদের কৃত খাতে ডুবিয়াছে; তাহারা গোপনে যে জাল পাতিয়াছিল, তাহাতে তাহাদেরই চরণ বদ্ধ হইয়াছে।

গীতসংহিতা 10:2

দুষ্টের গর্ব্ব প্রযুক্ত দুঃখী আগুনে পোড়ে, উহাদের কল্পিত ছলে উহারাই ধরা পড়ুক।

গীতসংহিতা 35:7

কেননা তাহারা অকারণে আমার জন্য গর্ত্তমধ্যে গুপ্ত জাল পাতিয়াছে, অকারণে আমার প্রাণের জন্য খাত খুঁড়িয়াছে।

গীতসংহিতা 57:6

তাহারা আমার চরণের জন্য জাল পাতিয়াছে, আমার প্রাণ অবনত হইয়াছে; তাহারা আমার সম্মুখে খাত খনন করিয়াছে, আপনারাই তাহার মধ্যে পতিত হইল। সেলা।

গীতসংহিতা 94:13

যেন তুমি তাহাকে বিপৎকাল হইতে বিশ্রাম দেও, দুষ্টের নিমিত্ত যাবৎ কূপ খনিত না হয়।

গীতসংহিতা 119:85

অহঙ্কারিগণ আমার নিমিত্ত গর্ত্ত খুঁড়িয়াছে, তাহারা তোমার ব্যবস্থানুগামী নয়।

গীতসংহিতা 140:9

যাহারা আমাকে ঘেরে, তাহাদের মস্তক তাহাদের ওষ্ঠাধরের দৌরাত্ম্যে আচ্ছাদিত হউক;

গীতসংহিতা 141:10

দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক; সেই অবসরে আমি উত্তীর্ণ হইব।

হিতোপদেশ 5:22

দুষ্ট নিজ অপরাধসমূহে ধরা পড়ে, সে নিজ পাপ-পাশে বদ্ধ হয়।

হিতোপদেশ 26:27

যে খাত খোদে, সে তাহার মধ্যে পতিত হইবে; যে প্রস্তর গড়াইয়া দেয়, তাহারই উপরে তাহা ফিরিয়া আসিবে।

উপদেশক 10:8

যে খাত খনন করে, সে তাহার মধ্যে পড়িবে; ও যে ব্যক্তি বেড়া ভাঙ্গিয়া ফেলে, সর্পে তাহাকে কামড়াইবে।

যিশাইয় 33:11

তোমরা চিটারূপ গর্ভ ধারণ করিবে, নাড়া প্রসব করিবে; তোমাদের নিঃশ্বাস অগ্নিস্বরূপ, তাহা তোমাদিগকে গ্রাস করিবে।

যিশাইয় 59:4

কেহ ধার্ম্মিকতায় অভিযোগ করে না, কেহ সত্যে হেতুবাদ করে না; তাহারা অবস্তুতে নির্ভর করে, ও মিথ্যা কহে, অনিষ্ট গর্ভে ধারণ করে, অন্যায় প্রসব করে।

যিরমিয় 18:20

উপকারের পরিশোধে কি অপকার করা হইবে? তাহারা ত আমার প্রাণের জন্য গর্ত্ত খনন করিয়াছে। স্মরণ কর, তাহাদের হইতে তোমার ক্রোধ ফিরাইবার চেষ্টায় আমি তাহাদের পক্ষে হিতবাক্য বলিবার জন্য তোমার সম্মুখে দাঁড়াইতাম।

দানিয়েল 6:25

তখন দারিয়াবস রাজা সমস্ত পৃথিবীনিবাসী লোকবৃন্দ, জাতি ও ভাষাবাদীকে এই পত্র লিখিলেন, ‘তোমাদের মহতী শান্তি হউক!

Interlinear

Choose Theme