Home Bibles গীতসংহিতা 141:10 · বাংলা বাইবেল
গীতসংহিতা 141:10 · বাংলা বাইবেল

দুষ্টগণ আপনাদেরই জালে পতিত হউক; সেই অবসরে আমি উত্তীর্ণ হইব।

Cross references

এস্থার 7:10

তাহাতে হামন মর্দখয়ের জন্য যে ফাঁশিকাষ্ঠ প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁশি দিল; তখন রাজার ক্রোধ প্রশমিত হইল।

গীতসংহিতা 7:15

সে কূপ খনন করিয়া গভীর করিয়াছে, কিন্তু আপনার কৃত গর্ত্তে পতিত হইল।

গীতসংহিতা 7:16

তাহার উপদ্রব তাহারই মস্তকে ফিরিবে, তাহার দৌরাত্ম্য তাহারই মুণ্ডে পড়িবে।

গীতসংহিতা 35:8

অজ্ঞাতসারে তাহার সর্ব্বনাশ উপস্থিত হউক; সে গোপনে পাতা আপনার জালে আপনি ধৃত হউক, সেই সর্ব্বনাশে সে পতিত হউক।

গীতসংহিতা 37:14

যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করিতে পারে, যেন সরলপথগামীদিগকে বধ করিতে পারে,

গীতসংহিতা 64:7

কিন্তু ঈশ্বর তাহাদিগকে বাণ মারিবেন, অকস্মাৎ তাহারা বাণে আহত হইবে।

গীতসংহিতা 140:9

যাহারা আমাকে ঘেরে, তাহাদের মস্তক তাহাদের ওষ্ঠাধরের দৌরাত্ম্যে আচ্ছাদিত হউক;

হিতোপদেশ 11:8

ধার্ম্মিক সঙ্কট হইতে উদ্ধার পায়, আর দুষ্ট তাহার স্থানে উপস্থিত হয়।

Interlinear

Choose Theme