Home Bibles গীতসংহিতা 63:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 63:9 · বাংলা বাইবেল

কিন্তু উহারা বিনাশার্থে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা পৃথিবীর অধঃস্থানে যাইবে।

Cross references

গণনা 16:30

কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া ইহাদিগকে ও ইহাদের সর্ব্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদ্দশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছে, তাহা তোমরা জানিতে পারিবে।

১ শমূয়েল 25:29

মনুষ্য উঠিয়া আপনার তাড়না ও প্রাণনাশের চেষ্টা করিলেও আপনার ঈশ্বর সদাপ্রভুর কাছে আমার প্রভুর প্রাণ জীবন-বোচ্‌কাতে বদ্ধ থাকিবে, কিন্তু আপনার শত্রুদের প্রাণ তিনি ফিঙ্গার জালে দিয়া নিক্ষেপ করিবেন।

১ শমূয়েল 28:19

আর সদাপ্রভু তোমার সহিত ইস্রায়েলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন। কল্য তুমি ও তোমার পুত্রগণ আমার সঙ্গী হইবে; আর সদাপ্রভু ইস্রায়েলের সৈন্যদলকেও পলেষ্টীয়দের হস্তে সমর্পণ করিবেন।

ইয়োব 40:13

তাহাদিগকে যুগপৎ ধূলিতে আচ্ছন্ন কর, গুপ্ত স্থানে তাহাদের মুখ বন্ধন কর।

গীতসংহিতা 9:17

দুষ্টেরা পাতালে ফিরিয়া যাইবে, যে জাতিরা ঈশ্বরকে ভুলিয়া যায়, তাহারাও যাইবে।

গীতসংহিতা 18:36

তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্‌ফ বিচলিত হয় নাই।

গীতসংহিতা 35:4

যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও অপমানিত হউক; যাহারা আমার অনিষ্টের সঙ্কল্প করে, তাহারা ফিরিয়া যাউক, হতাশ হউক।

গীতসংহিতা 35:26

যাহারা আমার বিপদে আনন্দিত হয়, তাহারা একসঙ্গে লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিরুদ্ধে শ্লাঘা করে, তাহারা লজ্জায় ও অপমানে আচ্ছন্ন হউক।

গীতসংহিতা 38:12

যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফাঁদ পাতে; যাহারা আমার অনিষ্ট চেষ্টা করে, তাহারা বিনাশের কথা কহে, আর সমস্ত দিন ছলের চিন্তা করে।

গীতসংহিতা 40:14

তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহারা আমার বিপদে প্রীত হয়।

গীতসংহিতা 55:15

মৃত্যু তাহাদের উপরে হঠাৎ আইসুক; তাহারা জীবদ্দশায় পাতালে নামুক; কারণ তাহাদের আলয়ে এবং তাহাদের অন্তরে দুষ্টতা আছে।

গীতসংহিতা 55:23

কিন্তু হে ঈশ্বর, তুমিই উহাদিগকে বিনাশের কূপে নামাইবে; রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্দ্ধকালও বাঁচিবে না; কিন্তু আমি তোমার উপরে নির্ভর করিব।

গীতসংহিতা 70:2

যাহারা আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা লজ্জিত ও হতাশ হউক; যাহারা আমার বিপদে প্রীত হয়, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক।

গীতসংহিতা 86:13

কেননা আমার পক্ষে তোমার দয়া মহৎ, এবং তুমি অধঃস্থ পাতাল হইতে আমার প্রাণ উদ্ধার করিয়াছ।

পরমগীত 8:5

উনি কে, যিনি প্রান্তর হইতে উঠিয়া আসিতেছেন, নিজ প্রিয়ের প্রতি নির্ভর দিয়া আসিতেছেন? আমি নাগরঙ্গ বৃক্ষতলে তোমাকে জাগাইলাম, সেখানে তোমার মাতা তোমাকে লইয়া ব্যথা খাইয়াছিলেন, সেখানে তোমার জননী ব্যথা খাইয়াছিলেন, ও তোমাকে প্রসব করিয়াছিলেন।

যিশাইয় 14:9

অধঃস্থ পাতাল তোমার জন্য বিচলিত হয়, তোমার আগমনে তোমার সম্মুখে উপস্থিত হয়; তোমার নিমিত্ত প্রেতগণকে, পৃথিবীর প্রধান সকলকে সচেতন করে, জাতিগণের রাজা সকলকে আপন আপন সিংহাসন হইতে উঠাইয়াছে।

যিশাইয় 14:15

তুমি ত নামান যাইবে পাতালে, গর্ত্তের গভীরতম তলে।

যিশাইয় 14:19

কিন্তু তুমি আপন কবর-স্থান হইতে দূরে নিক্ষিপ্ত, কুৎসিত পল্লবের সদৃশ, তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত, যাহারা খড়্‌গবিদ্ধ, যাহারা গর্ত্তের প্রস্তররাশিতে নামিয়া যায়; তুমি পদদলিত শবের তুল্য হইয়াছ।

ইজেকিয়েল 32:18

হে মনুষ্য-সন্তান, তুমি মিসরের লোকারণ্যের বিষয়ে হাহাকার কর, এবং তাহাদিগকে অর্থাৎ সেই জাতিকে ও বিখ্যাত জাতিদের কন্যাগণকে অধোভুবনে পাতালবাসীদের কাছে নামাইয়া দেও।

প্রেরিতদের কার্য 1:25

তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুইয়ের মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ, তাহাকে দেখাইয়া দেও।

Interlinear

Choose Theme