Home Bibles যিশাইয় 14:19 · বাংলা বাইবেল
যিশাইয় 14:19 · বাংলা বাইবেল

কিন্তু তুমি আপন কবর-স্থান হইতে দূরে নিক্ষিপ্ত, কুৎসিত পল্লবের সদৃশ, তুমি সেই নিহতদের দ্বারা আচ্ছাদিত, যাহারা খড়্‌গবিদ্ধ, যাহারা গর্ত্তের প্রস্তররাশিতে নামিয়া যায়; তুমি পদদলিত শবের তুল্য হইয়াছ।

Cross references

১ রাজাবলি 21:19

তুমি তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, তুমি কি নরহত্যা করিয়াছ, আবার [পরের] অধিকার কি হরণ করিয়াছ? আর তাহাকে বলিবে, সদাপ্রভু এই কথা কহেন, যে স্থানে কুকুরেরা নাবোতের রক্ত চাটিয়া খাইয়াছে, সেই স্থানে কুকুরেরা তোমার রক্তও চাটিয়া খাইবে।

১ রাজাবলি 21:24

আহাবের যে কেহ নগরে মরিবে, কুকুরেরা তাহাকে খাইবে; এবং যে কেহ মাঠে মরিবে, আকাশের পক্ষীরা তাহাকে খাইবে।

২ রাজাবলি 9:25

তখন যেহূ আপন সেনানী বিদ্‌করকে কহিলেন, তুমি উহাকে তুলিয়া লইয়া যিষ্রিয়েলীয় নাবোতের ক্ষেত্রের ভূমিতে ফেলিয়া দেও; কেননা মনে করিয়া দেখ, তুমি ও আমি উভয়ে অশ্বে চড়িয়া পাশাপাশি উহার পিতা আহাবের পশ্চাতে চলিতেছিলাম, এমন সময়ে সদাপ্রভু তাঁহার বিরুদ্ধে এই ভাববাণী বলিয়াছিলেন,

২ রাজাবলি 9:34

পরে ভিতরে গিয়া যেহূ ভোজন পান করিলেন; আর কহিলেন, তোমরা গিয়া ঐ শাপগ্রস্তার তত্ত্ব করিয়া তাহাকে কবর দেও, কেননা সে রাজপুত্রী।

যিশাইয় 22:16

এখানে তোমার কেই বা আছে যে, তুমি আপনার জন্য এখানে কবর খনন করিয়াছ? এত উচ্চস্থানে আপনার কবর খনন করিয়াছে, আপনার নিমিত্ত শৈলে আগার খনন করিয়াছে।

যিরমিয় 8:1

সদাপ্রভু কহেন, তৎকালে লোকেরা যিহূদার রাজগণের অস্থি, তাহার অধ্যক্ষবর্গের অস্থি, যাজকগণের অস্থি, ভাববাদিগণের অস্থি ও যিরূশালেমনিবাসী লোকদের অস্থি তাহাদের কবর হইতে বাহির করিবে।

যিরমিয় 16:6

এই দেশে ক্ষুদ্র ও মহান সমস্ত লোক মরিবে, কেহ তাহাদিগকে কবর দিবে না, লোকে তাহাদের জন্য বিলাপ করিবে না, ও তাহাদের নিমিত্ত কেহ আপন অঙ্গের কাটকুট কিম্বা মস্তক মুণ্ডন করিবে না;

যিরমিয় 22:19

গর্দ্দভের কবরের ন্যায় তাহার কবর হইবে; লোকে তাহাকে টানিয়া যিরূশালেমের দ্বারের বাহিরে ফেলিয়া দিবে।

যিরমিয় 41:7

পরে তাহারা নগরের মধ্যস্থানে আসিলে নথনিয়ের পুত্র ইশ্মায়েল ও তাহার সঙ্গী পুরুষেরা তাহাদিগকে বধ করিয়া তথাকার কূপমধ্যে নিক্ষেপ করিল।

যিরমিয় 41:9

ঐ লোকদিগকে বধ করিলে পর ইশ্মায়েল যে কূপে তাহাদের শব গদলিয়ের পার্শ্বে ফেলিয়া দিয়াছিল, তাহা আসা রাজা ইস্রায়েল-রাজ বাশার ভয়ে প্রস্তুত করিয়াছিলেন; নথনিয়ের পুত্র ইশ্মায়েল তাহাই নিহতগণের শবে পরিপূর্ণ করিল।

ইজেকিয়েল 32:23

গর্ত্তের গভীর স্থানে তাহাদের কবর দেওয়া গিয়াছে, এবং তাহার সমাজ তাহার কবরের চারিদিকে আছে; তাহারা সকলে নিহত, খড়্‌গে পতিত হইয়াছে, যাহারা জীবিতদের দেশে ত্রাস জন্মাইত।

Interlinear

Choose Theme