Home Bibles ☰ Books গীতসংহিতা 54:3 · বাংলা বাইবেল
গীতসংহিতা 54:3 · বাংলা বাইবেল

কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে; তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। সেলা।

Cross references

ইয়োব 19:13

তিনি মম জ্ঞাতিদিগকে আমা হইতে দূরে রাখিয়াছেন, আমার পরিচিতেরা অপরিচিতের ন্যায় হইয়াছে।

গীতসংহিতা 16:8

আমি সদাপ্রভুকে নিয়ত সম্মুখে রাখিয়াছি; তিনি ত আমার দক্ষিণে, আমি বিচলিত হইব না।

গীতসংহিতা 20:2

তিনি পবিত্র স্থান হইতে তব সাহায্য প্রেরণ করুন, সিয়োন হইতে তোমাকে সুস্থির রাখুন,

গীতসংহিতা 22:16

কেননা কুকুরেরা আমাকে ঘেরিয়াছে, দুরাচারদের মণ্ডলী আমাকে বেষ্টন করিয়াছে; তাহারা আমার হস্তপদ বিদ্ধ করিয়াছে।

গীতসংহিতা 36:1

দুষ্টের হৃদয়মধ্যে অধর্ম্ম তাহার কাছে কথা বলে, ঈশ্বর-ভয় তাহার চক্ষুর অগোচর।

গীতসংহিতা 40:14

তাহারা সকলেই লজ্জিত ও হতাশ হউক, যাহারা সংহার করিতে আমার প্রাণের অন্বেষণ করে, তাহারা ফিরিয়া যাউক, অপমানিত হউক, যাহারা আমার বিপদে প্রীত হয়।

গীতসংহিতা 43:1

হে ঈশ্বর, আমার বিচার কর, অসাধু জাতির সহিত আমার বিবাদ নিষ্পন্ন কর; ছলপ্রিয় ও অন্যায়কারী মনুষ্য হইতে আমাকে উদ্ধার কর।

গীতসংহিতা 53:4

অধর্ম্মাচারীদের কি কিছুই জ্ঞান নাই? তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে, আর ঈশ্বরকে ডাকে না।

গীতসংহিতা 59:3

কারণ দেখ, তাহারা আমার প্রাণের জন্য লুকাইয়া আছে, বলবানেরা আমার বিরুদ্ধে একত্র হইতেছে, হে সদাপ্রভু, আমার অধর্ম্মের জন্য নয়, আমার পাপের জন্য নয়।

গীতসংহিতা 69:8

আমি হইয়াছি আমার ভ্রাতৃগণের কাছে বিদেশী, আমার সহোদরগণের কাছে বিজাতীয়।

গীতসংহিতা 86:14

হে ঈশ্বর, অহঙ্কারিগণ আমার বিরুদ্ধে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকদের মণ্ডলী আমার প্রাণের অন্বেষণ করিতেছে, তাহারা তোমাকে আপনাদের সম্মুখে রাখে নাই।

মথি 27:20

আর প্রধান যাজকেরা ও প্রাচীনবর্গ লোকসমূহকে প্রবৃত্তি দিল, যেন তাহারা বারাব্বাকে চাহিয়া লয় ও যীশুকে সংহার করে।

Interlinear

Choose Theme