গীতসংহিতা 54:2 · বাংলা বাইবেল
হে ঈশ্বর, আমার প্রার্থনা শুন, আমার মুখের বাক্যে কর্ণপাত কর।
Cross references
১ শমূয়েল 23:19
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি আমাদের নিকটে মরুভূমির দক্ষিণে হখীলা পাহাড়ের বনে কোন দুরাক্রম স্থানে লুকাইয়া নাই?
১ শমূয়েল 26:1
পরে সীফীয়েরা গিবিয়াতে শৌলের নিকটে গিয়া কহিল, দায়ূদ কি মরুভূমির সম্মুখস্থ হখীলা পাহাড়ে লুকাইয়া নাই?
গীতসংহিতা 5:1
হে সদাপ্রভু, আমার বাক্যে কর্ণপাত কর, আমার কাকূক্তিতে মনোযোগ কর।
গীতসংহিতা 13:3
হে সদাপ্রভু, আমার ঈশ্বর, দৃষ্টিপাত কর, আমাকে উত্তর দেও; আমার চক্ষু আলোকময় কর, পাছে আমি মৃত্যু-নিদ্রায় নিদ্রিত হই;
গীতসংহিতা 55:1
হে ঈশ্বর, আমার প্রার্থনায় কর্ণপাত কর, আমার বিনতি হইতে লুকাইও না।
গীতসংহিতা 130:2
হে প্রভু, আমার রব শুন, তোমার কর্ণ আমার বিনতির রবে অবধান করুক।
গীতসংহিতা 143:7
আমাকে উত্তর দানে সত্বর হও, সদাপ্রভু, আমার উৎসাহ শেষ হইয়াছে; আমা হইতে তোমার মুখ লুক্কায়িত করিও না, পাছে আমি গর্ত্তগামীদের তুল্য হইয়া পড়ি।