Home
Bibles
☰ Books
Bible Study with Steffi
গীতসংহিতা 54 · বাংলা বাইবেল
||
Aa
গীতসংহিতা
Chapter 54
বাংলা বাইবেল
1
ঈশ্বর, তোমার নামে আমাকে পরিত্রাণ কর, তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।
2
হে ঈশ্বর, আমার প্রার্থনা শুন, আমার মুখের বাক্যে কর্ণপাত কর।
3
কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠিয়াছে, দুর্দ্দান্ত লোকেরা আমার প্রাণের অন্বেষণ করিয়াছে; তাহারা ঈশ্বরকে সম্মুখে রাখে নাই। সেলা।
4
দেখ, ঈশ্বর আমার সাহায্যকারী; প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্ত্তী।
5
তিনি অমঙ্গল আমার গুপ্ত শত্রুদের কাছে ফিরাইয়া দিবেন; তুমি আপন সত্যে তাহাদিগকে সংহার কর।
6
আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি উৎসর্গ করিব; হে সদাপ্রভু, তোমার নামের স্তব করিব, কেননা তাহা উত্তম।
7
কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট হইতে উদ্ধার করিয়াছেন, এবং আমার চক্ষু আমার শত্রুগণের দশা দেখিয়াছে।
Back to language index
Choose Theme