গীতসংহিতা 38:8 · বাংলা বাইবেল
আমি অবসন্ন ও অতিশয় ক্ষুণ্ণ হইয়াছি, চিত্তের ব্যাকুলতায় আর্ত্তনাদ করিতেছি।
Cross references
ইয়োব 3:24
আমার হাহাকার আমার ভক্ষ্যবৎ হইতেছে, আমার আর্ত্তনাদ জলের ন্যায় ঢালা যাইতেছে।
ইয়োব 30:27
আমার অন্ত্র জ্বলিতে থাকে, শান্তি পায় না, দুঃখের দিনসমূহ আমার সম্মুখবর্ত্তী হইয়াছে।
ইয়োব 30:28
বিনা রৌদ্রে আমি ম্লান হইয়া বেড়াইতেছি, আমি সমাজে উঠিয়া দাঁড়াই, আর্ত্তনাদ করি।
গীতসংহিতা 22:1
ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? আমার রক্ষা হইতে ও আমার আর্ত্তনাদের উক্তি হইতে কেন দূরে থাক?
গীতসংহিতা 32:3
আমি যখন চুপ করিয়াছিলাম, আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল, কারণ আমি সমস্ত দিন আর্ত্তনাদ করিতেছিলাম।
যিশাইয় 59:11
আমরা সকলে ভল্লূকের ন্যায় গর্জ্জন করি, ঘুঘুর ন্যায় দারুণ আর্ত্তরব করি; আমরা বিচারের অপেক্ষা করি, কিন্তু তাহা নাই; ত্রাণের অপেক্ষা করি, কিন্তু তাহা আমাদের হইতে দূরবর্ত্তী।