Home Bibles গীতসংহিতা 38:9 · বাংলা বাইবেল
গীতসংহিতা 38:9 · বাংলা বাইবেল

হে প্রভু, আমার সমস্ত কামনা তোমার সম্মুখে, আমার কাতরোক্তি তোমা হইতে গুপ্ত নয়।

Cross references

গীতসংহিতা 6:6

আমি কোঁকাইতে কোঁকাইতে শ্রান্ত হইয়াছি; প্রতিরাত্রি আমি শয্যা ভাসাই, আমি নেত্রজলে খাট ভিজাই।

গীতসংহিতা 10:17

হে সদাপ্রভু, তুমি নম্রদের আকাঙ্ক্ষা শুনিয়াছ; তুমি তাহাদের চিত্ত সুস্থির করিবে, তুমি কর্ণপাত করিবে;

গীতসংহিতা 102:5

আমার হাহাকার শব্দ প্রযুক্ত আমার অস্থিগুলি মাংসে সংসক্ত হইয়াছে।

গীতসংহিতা 102:20

বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্য;

যোহন 1:48

নথনেল তাঁহাকে কহিলেন, আপনি কিসে আমাকে চিনিলেন? যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, ফিলিপ তোমাকে ডাকিবার পূর্ব্বে যখন তুমি সেই ডুমুরগাছের তলে ছিলে, তখন তোমাকে দেখিয়াছিলাম।

রোমীয় 8:22

কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, ও একসঙ্গে ব্যথা খাইতেছে।

রোমীয় 8:26

আর সেইরূপে আত্মাও আমাদের দুর্ব্বলতায় সাহায্য করেন; কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্ত্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন।

২ করিন্থীয় 5:2

কারণ বাস্তবিক আমরা এই তাম্বুর মধ্যে থাকিয়া আর্ত্তস্বর করিতেছি, ইহার উপরে স্বর্গ হইতে প্রাপ্য আবাস-পরিহিত হইবার আকাঙ্ক্ষা করিতেছি;

Interlinear

Choose Theme