Home Bibles গীতসংহিতা 16:1 · বাংলা বাইবেল
গীতসংহিতা 16:1 · বাংলা বাইবেল

হে ঈশ্বর, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার শরণ লইয়াছি।

Cross references

গীতসংহিতা 7:1

হে সদাপ্রভু, আমার ঈশ্বর, আমি তোমারই শরণ লইয়াছি; আমার সকল তাড়নাকারী হইতে আমাকে নিস্তার কর, আমাকে উদ্ধার কর।

গীতসংহিতা 7:2

পাছে [শত্রু] সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই।

গীতসংহিতা 9:10

যাহারা তোমার নাম জানে, তাহারা তোমাতে বিশ্বাস রাখিবে; কেননা, হে সদাপ্রভু, তুমি তোমার অন্বেষণকারীদিগকে পরিত্যাগ কর নাই।

গীতসংহিতা 17:5

আমার পাদক্ষেপ তোমার পথে স্থির রহিয়াছে, আমার চরণ বিচলিত হয় নাই।

গীতসংহিতা 17:8

নয়নের তারার ন্যায় আমাকে রক্ষা কর, তোমার পক্ষের ছায়াতে আমাকে সঙ্গোপন কর,

গীতসংহিতা 22:8

সদাপ্রভুর উপরে নির্ভর কর; তিনি উহাকে উদ্ধার করুন; উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত।

গীতসংহিতা 25:20

আমার প্রাণ রক্ষা কর, আমাকে উদ্ধার কর, আমাকে লজ্জিত হইতে দিও না, কেননা আমি তোমার শরণ লইয়াছি।

গীতসংহিতা 31:23

হে সদাপ্রভুর সমস্ত সাধু, তোমরা তাঁহাকে প্রেম কর; সদাপ্রভু বিশ্বস্তদিগকে রক্ষা করেন, কিন্তু গর্ব্বচারীকে অনেক প্রতিফল দেন।

গীতসংহিতা 37:28

কেননা সদাপ্রভু ন্যায়বিচার ভালবাসেন; তিনি আপন সাধুগণকে পরিত্যাগ করেন না; তাহারা চিরকাল রক্ষিত হয়; কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হইবে।

গীতসংহিতা 56:1

হে ঈশ্বর, আমার প্রতি কৃপা কর, কেননা মর্ত্ত্য আমাকে গ্রাস করিতে চাহিতেছে; সে সমস্ত দিন যুদ্ধ করিয়া আমার প্রতি উপদ্রব করে।

গীতসংহিতা 60:1

হে ঈশ্বর, তুমি আমাদিগকে ত্যাগ করিয়াছ, আমাদিগকে ভগ্ন করিয়াছ, তুমি ক্রুদ্ধ হইয়াছ; ফিরিয়া আমাদিগকে স্বস্থ কর।

গীতসংহিতা 84:12

হে বাহিনীগণের সদাপ্রভু, ধন্য সেই ব্যক্তি, যে তোমার উপরে নির্ভর করে।

গীতসংহিতা 97:10

হে সদাপ্রভু-প্রেমিকগণ, দুষ্টতাকে ঘৃণা কর; তিনি আপন সাধুবর্গের প্রাণ রক্ষা করেন, দুষ্টগণের হস্ত হইতে তাহাদিগকে উদ্ধার করেন।

গীতসংহিতা 116:6

সদাপ্রভু অমায়িক লোকদিগকে রক্ষা করেন; আমি দীনহীন হইলে তিনি আমার পরিত্রাণ করিলেন।

গীতসংহিতা 125:1

যাহারা সদাপ্রভুতে নির্ভর করে, তাহারা সিয়োন পর্ব্বতের সদৃশ, যাহা অটল ও চিরস্থায়ী।

গীতসংহিতা 146:5

ধন্য সেই, যাহার সহায় যাকোবের ঈশ্বর, যাহার আশাভূমি সদাপ্রভু, তাহার ঈশ্বর।

হিতোপদেশ 2:8

তিনি বিচারের মার্গ সকল রক্ষা করেন, আপন সাধুদের পথ সংরক্ষণ করেন।

যিশাইয় 26:3

যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর।

যিরমিয় 17:7

ধন্য সেই ব্যক্তি, যে সদাপ্রভুতে নির্ভর করে, যাহার বিশ্বাসভূমি সদাপ্রভু।

২ করিন্থীয় 1:9

বরং আমরা আপনাদের অন্তরে এই উত্তর পাইয়াছিলাম যে, মৃত্যু আসিতেছে, যেন আপনাদের উপরে নির্ভর না দিয়া মৃতগণের উত্থাপনকারী ঈশ্বরের উপরে নির্ভর দিই।

২ তীমথিয় 1:12

এই কারণ এত দুঃখভোগও করিতেছি, তথাপি লজ্জিত হই না, কেননা যাঁহাকে বিশ্বাস করিয়াছি, তাঁহাকে জানি, এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে, আমি তাঁহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি, তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ।

Interlinear

Choose Theme