Home Bibles গীতসংহিতা 7:2 · বাংলা বাইবেল
গীতসংহিতা 7:2 · বাংলা বাইবেল

পাছে [শত্রু] সিংহের ন্যায় আমার প্রাণ বিদীর্ণ করে, খণ্ড খণ্ড করে, যখন উদ্ধারকারী কেহ নাই।

Cross references

দ্বিতীয় বিবরণ 33:20

আর গাদের বিষয়ে তিনি কহিলেন, ধন্য তিনি, যিনি গাদকে বিস্তার করেন; সে সিংহীর ন্যায় বসতী করে, সে বাহু এবং মস্তকের তালুও বিদীর্ণ করে।

বিচারকগণ 18:28

উদ্ধারকর্ত্তা কেহ ছিল না, কেননা সেই নগর সীদোন হইতে দূরে ছিল, এবং অন্য কাহারও সহিত তাহাদের সম্বন্ধ ছিল না। আর তাহা বৈৎ-রহোবের নিকটস্থ তলভূমিতে ছিল। পরে তাহারা ঐ নগর নির্ম্মাণ করিয়া তথায় বাস করিল।

২ শমূয়েল 14:6

আর আপনার দাসীর দুইটী পুত্র ছিল, তাহারা ক্ষেত্রে পরস্পর বিরোধ করিল; তখন তাহাদিগকে ছাড়াইয়া দিবার কেহ না থাকাতে এক জন অন্য জনকে আঘাত করিয়া মারিয়া ফেলিল।

ইয়োব 10:7

তুমি ত জান, আমি দুষ্ট নহি, এবং তোমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই।

গীতসংহিতা 10:9

সিংহ যেমন গহ্বরে, সে তেমনি গুপ্ত স্থানে থাকে, দুঃখীকে ধরিবার জন্য অন্তরালে থাকে; সে দুঃখীকে ধরে, আপন জালে টানে।

গীতসংহিতা 11:1

আমি সদাপ্রভুর শরণ লইয়াছি; তোমরা কি ভাবিয়া আমার প্রাণকে বল, পক্ষীর ন্যায় তোমাদের পর্ব্বতে উড়িয়া যাও;

গীতসংহিতা 16:1

হে ঈশ্বর, আমাকে রক্ষা কর, কেননা আমি তোমার শরণ লইয়াছি।

গীতসংহিতা 17:12

সে বিদারণ করিতে উৎসুক কেশরীর তুল্য, অন্তরালে উপবিষ্ট যুবসিংহের ন্যায়।

গীতসংহিতা 22:13

তাহারা আমার প্রতি মুখ খুলিয়া হা করে, বিদারক সিংহ যেন গর্জ্জন করিতেছে।

গীতসংহিতা 31:2

আমার দিকে কর্ণপাত কর; সত্বর আমাকে উদ্ধার কর; আমার দৃঢ় শৈল হও, আমার ত্রাণার্থক দুর্গগৃহ হও।

গীতসংহিতা 35:15

তথাপি তাহারা আমার পদস্খলনে আনন্দিত হইল, ও সকলে একত্র হইল; অধম লোকেরা আমার অজ্ঞাতসারে আমার বিরুদ্ধে একত্র হইল, তাহারা আমাকে বিদীর্ণ করিল, ক্ষান্ত হইল না।

গীতসংহিতা 50:22

তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা কর, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে।

গীতসংহিতা 59:2

অধর্ম্মাচারীদের হইতে আমাকে উদ্ধার কর, রক্তপাতী মনুষ্যদের হইতে আমাকে রক্ষা কর।

হিতোপদেশ 19:12

রাজার কোপ সিংহের হুঙ্কারের তুল্য; কিন্তু তাঁহার অনুগ্রহ তৃণের উপরিস্থ শিশিরবৎ।

যিশাইয় 38:13

আমি প্রাতঃকাল পর্য্যন্ত নীরব থাকিলাম; তিনি সিংহের ন্যায় আমার অস্থি সকল চূর্ণ করেন, তুমি এক দিবারাত্রের মধ্যে আমাকে শেষ করিবে।

হোশেয় 13:7

এই জন্য আমি তাহাদের পক্ষে সিংহের ন্যায় হইলাম; চিতাব্যাঘ্রের ন্যায় আমি পথের পার্শ্বে অপেক্ষায় থাকিব।

২ তীমথিয় 4:17

কিন্তু প্রভু আমার নিকটে দাঁড়াইলেন, এবং আমাকে বলবান্‌ করিলেন, যেন আমা দ্বারা প্রচার-কার্য্য সম্পন্ন হয় এবং পরজাতীয় সকল লোক তাহা শুনিতে পায়; আর আমি সিংহের মুখ হইতে রক্ষা পাইলাম।

১ পিতর 5:8

তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাক; তোমাদের বিপক্ষ দিয়াবল, গর্জ্জনকারী সিংহের ন্যায়, কাহাকে গ্রাস করিবে, তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে।

Interlinear

Choose Theme