Home Bibles ☰ Books গীতসংহিতা 22:8 · বাংলা বাইবেল
গীতসংহিতা 22:8 · বাংলা বাইবেল

সদাপ্রভুর উপরে নির্ভর কর; তিনি উহাকে উদ্ধার করুন; উহাকে রক্ষা করুন, কেননা তিনি উহাতে প্রীত।

Cross references

ইয়োব 16:4

আমিও তোমাদের ন্যায় কথা কহিতে পারি; আমার প্রাণের মত যদি তোমাদের প্রাণ হইত, আমি তোমাদের বিরুদ্ধে কথা জুড়িতে পারিতাম; তোমাদের বিরুদ্ধে মস্তক নাড়িতে পারিতাম।

গীতসংহিতা 3:1

হে সদাপ্রভু, আমার বিপক্ষ কত বাড়িয়াছে। অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে।

গীতসংহিতা 18:19

তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।

গীতসংহিতা 37:5

তোমার গতি সদাপ্রভুতে অর্পণ কর, তাঁহাতে নির্ভর কর, তিনিই কার্য্য সাধন করিবেন।

গীতসংহিতা 42:10

আমার বিপক্ষেরা আমাকে তিরস্কার করে, যেন অস্থি পর্য্যন্ত চূর্ণ করে, তাহারা সমস্ত দিন আমাকে বলে, তোমার ঈশ্বর কোথায়?

গীতসংহিতা 55:22

তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পন কর; তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন, কখনও ধার্ম্মিককে বিচলিত হইতে দিবেন না।

গীতসংহিতা 71:11

তাহারা বলে, ঈশ্বর উহাকে ত্যাগ করিয়াছেন, দৌড়িয়া উহাকে ধর, কেননা উদ্ধারকারী কেহই নাই।

গীতসংহিতা 91:14

‘সে আমাতে আসক্ত, তজ্জন্য আমি তাহাকে বাঁচাইব; আমি তাহাকে উচ্চে স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে।

গীতসংহিতা 109:25

আর আমি উহাদের কাছে তিরস্কারের পাত্র হইয়াছি; আমাকে দেখিলেই তাহারা মাথা নাড়ে।

হিতোপদেশ 16:3

তোমার কার্য্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর, তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।

যিশাইয় 42:1

ঐ দেখ, আমার দাস, আমি তাঁহাকে ধারণ করি; তিনি আমার মনোনীত, আমার প্রাণ তাঁহাতে প্রীত; আমি তাঁহার উপরে আপন আত্মাকে স্থাপন করিলাম; তিনি জাতিগণের কাছে ন্যায়বিচার উপস্থিত করিবেন।

মথি 3:17

আর দেখ, স্বর্গ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, ইহাঁতেই আমি প্রীত।’

Interlinear

Choose Theme