Home Bibles গীতসংহিতা 147:7 · বাংলা বাইবেল
গীতসংহিতা 147:7 · বাংলা বাইবেল

তোমরা স্তবসহ সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, বীণাযন্ত্রে আমাদের ঈশ্বরের প্রশংসা গাও।

Cross references

যাত্রাপুস্তক 15:20

পরে হারোণের ভগিনী মরিয়ম ভাববাদিনী হস্তে মৃদঙ্গ লইলেন, এবং তাঁহার পশ্চাৎ পশ্চাৎ অন্য স্ত্রীলোকেরা সকলে মৃদঙ্গ লইয়া নৃত্য করিতে করিতে বাহির হইল।

গীতসংহিতা 47:6

ঈশ্বরের উদ্দেশে স্তব কর, স্তব কর; আমাদের রাজার উদ্দেশে স্তব কর, স্তব কর।

গীতসংহিতা 68:32

হে পৃথিবীর রাজ্য সকল, ঈশ্বরের উদ্দেশে গীত গাও; সেই প্রভুর প্রশংসা গান কর, সেলা।

গীতসংহিতা 92:1

সদাপ্রভুর স্তব করা; হে পরাৎপর, তোমার নামের উদ্দেশে সঙ্গীত করা উত্তম;

গীতসংহিতা 95:1

আইস, আমরা সদাপ্রভুর উদ্দেশে আনন্দগান করি, আমাদের ত্রাণ-শৈলের উদ্দেশে জয়ধ্বনি করি।

গীতসংহিতা 98:5

গান কর সদাপ্রভুর উদ্দেশে বীণা সহকারে, বীণা সহকারে ও গানের রবে।

গীতসংহিতা 107:21

লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত!

প্রকাশিত বাক্য 5:8

তিনি যখন পুস্তকখানি গ্রহণ করেন, তখন ঐ চারি প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবকের সাক্ষাতে প্রণিপাত করিলেন; তাঁহাদের প্রত্যেকের কাছে একটী বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ স্বর্ণময় বাটি ছিল; সেই ধূপ পবিত্রগণের প্রার্থনাস্বরূপ।

Interlinear

Choose Theme