Home Bibles গীতসংহিতা 135:12 · বাংলা বাইবেল
গীতসংহিতা 135:12 · বাংলা বাইবেল

তিনি তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, নিজ প্রজা ইস্রায়েলকে অধিকার জন্য দিলেন।

Cross references

গণনা 33:54

আর তোমরা গুলিবাঁট দ্বারা আপন আপন গোষ্ঠী অনুসারে দেশাধিকার বিভাগ করিয়া লইবে; অধিক লোককে অধিক অংশ, ও অল্প লোককে অল্প অংশ দিবে; যাহার অংশ যে স্থানে পড়ে, তাহার অংশ সেই স্থানে হইবে; তোমরা আপন আপন পিতৃবংশানুসারে অধিকার পাইবে।

দ্বিতীয় বিবরণ 29:8

আর তাঁহাদের দেশ লইয়া অধিকারার্থে রূবেণীয় ও গাদীয়দিগকে এবং মনঃশীয়দের অর্দ্ধ বংশকে দিলাম।

যিহোশূয় 11:23

এইরূপে মোশির প্রতি সদাপ্রভুর সমস্ত বাক্যানুসারে যিহোশূয় সমস্ত দেশ হস্তগত করিলেন; আর যিহোশূয় প্রত্যেক বংশানুযায়ী বিভাগানুসারে তাহা অধিকার জন্য ইস্রায়েলকে দিলেন। পরে দেশে যুদ্ধবিরাম হইল।

যিহোশূয় 12:7

যর্দ্দনের এপারে পশ্চিমদিকে লিবানোনের তলভূমিতে স্থির বাল্‌গাদ হইতে সেয়ীরগামী হালক পর্ব্বত পর্য্যন্ত যিহোশূয় ও ইস্রায়েল-সন্তানগণ দেশের যে যে রাজাকে আঘাত করিলেন, ও যিহোশূয় যাহাদের দেশ অধিকারার্থে স্ব স্ব বিভাগানুসারে ইস্রায়েলের বংশসমূহকে দিলেন,

গীতসংহিতা 44:1

হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।

গীতসংহিতা 78:55

তিনি তাহাদের সম্মুখ হইতে জাতিগণকে দূর করিলেন, মানরজ্জু দ্বারা অধিকার বিভাগ করিয়া তাহাদিগকে দিলেন, ইস্রায়েলের বংশদিগকে উহাদের তাম্বুতে বাস করাইলেন।

গীতসংহিতা 136:21

এবং তাহাদের দেশ অধিকার জন্য দিলেন, —তাঁহার দয়া অনন্তকালস্থায়ী—

Interlinear

Choose Theme