Home Bibles গীতসংহিতা 44:1 · বাংলা বাইবেল
গীতসংহিতা 44:1 · বাংলা বাইবেল

হে ঈশ্বর, আমরা স্বকর্ণে শুনিয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন, তুমি পূর্ব্বকালে তাঁহাদের সময়ে কার্য্য করিয়াছিলে।

Cross references

যাত্রাপুস্তক 12:24

আর তোমরা ও যুগানুক্রমে তোমাদের সন্তানেরা বিধি বলিয়া এই রীতি পালন করিবে।

যাত্রাপুস্তক 13:14

আর তোমার পুত্র ভাবিকালে যখন তোমাকে জিজ্ঞাসা করিবে, এ কি? তুমি বলিবে, সদাপ্রভু পরাক্রান্ত হস্ত দ্বারা আমাদিগকে মিসর হইতে, দাস-গৃহ হইতে বাহির করিলেন।

গণনা 21:14

এই জন্য সদাপ্রভুর যুদ্ধপুস্তকে উক্ত আছে, শূফাতে বাহেব, আর অর্ণোনের উপত্যকা সকল,

গণনা 21:27

এই জন্য কবিগণ কহেন, তোমরা হিষ্‌বোনে আইস, সীহোনের নগর নির্ম্মিত ও দৃঢ়ীকৃত হউক;

দ্বিতীয় বিবরণ 6:20

ভাবী কালে যখন তোমার সন্তান জিজ্ঞাসা করিবে, আমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদিগকে যে সকল প্রমাণবাক্য, বিধি ও শাসন দিয়াছেন, সে সকল কি?

বিচারকগণ 6:13

গিদিয়োন তাঁহাকে বলিলেন, নিবেদন করি, হে আমার প্রভু, যদি সদাপ্রভু আমাদের সহবর্ত্তী হন, তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল? এবং আমাদের পিতৃপুরুষেরা তাঁহার যে সমস্ত আশ্চর্য্য কার্য্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন, সে সমস্ত কোথায়? তাঁহারা কহিতেন, সদাপ্রভু কি আমাদিগকে মিসর হইতে আনয়ন করে নাই? কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন, মিদিয়নের হস্তে সমর্পণ করিয়াছেন।

ইয়োব 8:8

বিনয় করি, তুমি পূর্ব্বকালীন লোককে জিজ্ঞাসা কর, তাহাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।

ইয়োব 15:17

আমি তোমাকে বলি, আমার কথা শুন, আমি যাহা দেখিয়াছি তাহা প্রচার করিব।

গীতসংহিতা 22:31

তাহারা আসিবে, তাঁহার ধর্ম্মশীলতা জ্ঞাত করিবে, অনুজাত লোকদিগকে কহিবে, তিনি কার্য্য সাধন করিয়াছেন।

গীতসংহিতা 42:1

দ্বিতীয় খণ্ড। [1] হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।

গীতসংহিতা 71:18

হে ঈশ্বর, বৃদ্ধ বয়স ও পক্বকেশের কাল পর্য্যন্তও আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্ত্তমান লোকদিগকে তোমার বাহুবল, ভাবী লোক সকলকে তোমার পরাক্রম, জ্ঞাত না করি।

গীতসংহিতা 77:5

আমি আলোচনা করিলাম পূর্ব্বকালের দিন সকল, পুরাকালের বৎসর সকল।

গীতসংহিতা 78:3

সেই সকল আমরা শুনিয়াছি, জ্ঞাত হইয়াছি, আমাদের পিতৃপুরুষেরা আমাদিগকে বলিয়াছেন,

গীতসংহিতা 105:1

সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক, জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।

যিশাইয় 38:19

জীবিত, জীবিত লোকই তোমার স্তবগান করিবে, আমি যেমন অদ্য করিতেছি; পিতা সন্তানগণকে তোমার সত্য জ্ঞাত করিবে।

যোয়েল 1:3

তোমরা আপন আপন সন্তানগণকে ইহার বৃত্তান্ত বল, এবং তাহারা আপন আপন সন্তানগণকে বলুক, আবার সেই সন্তানেরা ভাবী পুরুষপরম্পরাকে বলুক।

Interlinear

Choose Theme