Home Bibles গীতসংহিতা 119:148 · বাংলা বাইবেল
গীতসংহিতা 119:148 · বাংলা বাইবেল

আমার চক্ষু রাত্রিযামের পূর্ব্বে উন্মীলিত ছিল, যেন তোমার বচন ধ্যান করিতে পারি।

Cross references

গীতসংহিতা 63:1

হে ঈশ্বর, তুমি আমার ঈশ্বর; আমি সযত্নে তোমার অন্বেষণ করিব; আমার প্রাণ তোমার জন্য পিপাসু, আমার মাংস তোমার জন্য লালায়িত, শুষ্ক ও শ্রান্তিকর দেশে, জলবিহীন দেশে।

গীতসংহিতা 63:6

আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি, তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি।

গীতসংহিতা 119:15

আমি তোমার নিদেশমালা ধ্যান করিব, তোমার সকল পথের প্রতি দৃষ্টি রাখিব।

গীতসংহিতা 119:62

আমি মধ্যরাত্রে তোমার স্তব করিতে উঠিব, তোমার ধর্ম্মময় শাসনমালার জন্য।

গীতসংহিতা 139:17

হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান। তাহার সমষ্টি কেমন অধিক!

বিলাপগাথা 2:19

উঠ, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ কর, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দেও, তাঁহার উদ্দেশে হস্ত উত্তোলন কর, তোমার শিশুগণের প্রাণরক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রহিয়াছে।

লূক 6:12

সেই সময়ে তিনি একদা প্রার্থনা করণার্থে বাহির হইয়া পর্ব্বতে গেলেন, আর ঈশ্বরের নিকটে প্রার্থনা করিতে করিতে সমস্ত রাত্রি যাপন করিলেন।

Interlinear

Choose Theme