তোমার দয়ানুসারে আমার রব শুন; হে সদাপ্রভু, তোমার শাসনানুসারে আমাকে সঞ্জীবিত কর।
Cross references
মম রাজন্, মম ঈশ্বর, মম আর্ত্তনাদের রব শুন, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি।
হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর; তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম্ম সকল মার্জ্জনা কর।
আমার প্রতি অবধান কর, আমাকে উত্তর দেও; আমি ভাবনায় অস্থির হইতেছি, কোঁকাইতেছি,
হে ঈশ্বর, আমার কাতরোক্তির রব শুন, শত্রুভয় হইতে আমার জীবন রক্ষা কর।
হে সদাপ্রভু, আমাকে উত্তর দেও, কেননা তোমার দয়া উত্তম; তোমার কৃপার বাহুল্যানুসারে আমার প্রতি মুখ ফিরাও।
কিন্তু, হে প্রভু সদাপ্রভু, নিজ নামের অনুরোধে আমার সহিত ব্যবহার কর; তোমার দয়া মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
আমার প্রাণ ধূলিতে সংলগ্ন, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর।
দেখ, আমি তোমার নিদেশ সকলের আকাঙ্ক্ষা করিয়া আসিতেছি, তোমার ধর্ম্মশীলতায় আমাকে সঞ্জীবিত কর।
তোমার দয়ানুসারে আমাকে সঞ্জীবিত কর, তাহাতে আমি তোমার মুখের সাক্ষ্য পালন করিব।
আমার বিবাদ নিষ্পত্তি কর, আমাকে মুক্ত কর, তোমার বচনানুসারে আমাকে সঞ্জীবিত কর।
হে সদাপ্রভু, তোমার করুণা বহুবিধ; তোমার শাসনকলাপানুসারে আমাকে সঞ্জীবিত কর।
আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্ত্তন করিব; সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন, এবং আপনার নানাবিধ করুণা ও প্রচুর দয়ানুসারে ইস্রায়েল-কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন, তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্ত্তন করিব।