আর সেই প্রহরীরা ঐ নগর হইতে এক জনকে বাহিরে আসিতে দেখিয়া তাহাকে কহিল, বিনয় করি, নগরপ্রবেশের পথ আমাদিগকে দেখাইয়া দেও; তাহা হইলে আমরা তোমার প্রতি দয়া করিব।
Cross references
অতএব এখন, বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য কর; আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে, এবং একটী সত্য চিহ্ন আমাকে দেও;
সেই দুই জন তাহাকে বলিল, তোমরা যদি আমাদের এই কার্য্য প্রকাশ না কর, তোমাদের পরিবর্ত্তে আমাদের প্রাণ যাউক; যে সময়ে সদাপ্রভু আমাদিগকে এই দেশ দিবেন, তৎকালে আমরা তোমার প্রতি দয়া ও সত্য ব্যবহার করিব।
পরে দায়ূদ তাহাকে বলিলেন, সেই দলের নিকটে কি আমাকে পৌঁছাইয়া দিবে? সে কহিল, আপনি আমার কাছে ঈশ্বরের নামে দিব্য করুন যে, আমাকে বধ করিবেন না, বা আমার কর্ত্তার হাতে আমাকে সমর্পণ করিবেন না, তাহা হইলে আমি সেই দলের নিকটে আপনাকে পৌঁছাইয়া দিব।
কে আমাকে ঐ দৃঢ় নগরে লইয়া যাইবে? কে ইদোম পর্য্যন্ত আমাকে পথ দেখাইবে?