Home
Bibles
Bible Study with Steffi
গীতসংহিতা 113 · বাংলা বাইবেল
||
Aa
গীতসংহিতা
Chapter 113
বাংলা বাইবেল
1
তোমরা সদাপ্রভুর প্রশংসা কর। হে সদাপ্রভুর দাসগণ, প্রশংসা কর, সদাপ্রভুর নামের প্রশংসা কর।
2
ধন্য সদাপ্রভুর নাম, এখন অবধি অনন্তকাল পর্য্যন্ত।
3
সূর্য্যের উদয়স্থান অবধি তাহার অস্তস্থান পর্য্যন্ত সদাপ্রভুর নাম কীর্ত্তনীয়।
4
সদাপ্রভু সর্ব্বজাতির উপরে উন্নত, তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।
5
কে আমাদের ঈশ্বর সদাপ্রভুর তুল্য? তিনি ঊর্দ্ধে সমাসীন;
6
তিনি অবনত হইয়া দৃষ্টিপাত করেন আকাশে ও পৃথিবীতে।
7
তিনি ধূলি হইতে দীনহীনকে তুলেন, সারের ঢিবি হইতে দরিদ্রকে উঠান;
8
যেন তিনি তাহাকে বসাইয়া দেন কুলীনদের সঙ্গে, আপন প্রজাদেরই কুলীনদের সঙ্গে।
9
তিনি বন্ধ্যাকে গৃহিণী করেন, পুত্রদের আনন্দময়ী মাতা করেন। তোমরা সদাপ্রভুর প্রশংসা কর।
Back to language index
Choose Theme