Home Bibles ☰ Books গীতসংহিতা 113:4 · বাংলা বাইবেল
গীতসংহিতা 113:4 · বাংলা বাইবেল

সদাপ্রভু সর্ব্বজাতির উপরে উন্নত, তাঁহার গৌরব আকাশমণ্ডলের উপরে উন্নত।

Cross references

১ রাজাবলি 8:27

কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে বাস করিবেন? দেখ, স্বর্গ ও স্বর্গের স্ব তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্ম্মিত এই গৃহ কি পারিবে?

গীতসংহিতা 8:1

হে সদাপ্রভু, আমাদের প্রভু, সমস্ত পৃথিবীতে তোমার নাম কেমন মহিমান্বিত। তুমি আকাশমণ্ডলের ঊর্দ্ধেও তোমার প্রভা সংস্থাপন করিয়াছ।

গীতসংহিতা 57:10

কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্য্যন্ত মহৎ, তোমার সত্য মেঘ পর্য্যন্ত ব্যাপ্ত।

গীতসংহিতা 97:9

কেননা, হে সদাপ্রভু, তুমিই সমস্ত ভূমণ্ডলের ঊর্দ্ধে পরাৎপর, তুমি সমস্ত দেবতা হইতে অতিশয় উন্নত।

গীতসংহিতা 99:2

সদাপ্রভু সিয়োনে মহান, তিনি সমস্ত জাতির উপরে উন্নত।

গীতসংহিতা 148:13

সকলে সদাপ্রভুর নামের প্রশংসা করুক, কেননা কেবল তাঁহারই নাম উন্নত, তাঁহার প্রভা পৃথিবীর ও স্বর্গের উপরিস্থ।

যিশাইয় 40:15

দেখ, জাতিগণ কলসের একটী জলবিন্দুর তুল্য, আর পাল্লাতে লগ্ন ধূলিকণার ন্যায় গণ্য; দেখ, তিনি দ্বীপ সকলকে একটী পরমাণুর ন্যায় তুলেন।

যিশাইয় 40:17

তাঁহার সম্মুখে সমস্ত জাতি অবস্তুবৎ, তিনি তাহাদিগকে অসার ও শূন্য জ্ঞান করেন।

যিশাইয় 40:22

তিনিই পৃথিবীর সীমাচক্রের উপরে উপবিষ্ট; তন্নিবাসিগণ ফড়িঙ্গস্বরূপ; তিনি চন্দ্রাতপের ন্যায় আকাশমণ্ডল বিস্তার করেন, বাসতাম্বুর ন্যায় তাহা টাঙ্গাইয়া দেন।

যিশাইয় 66:1

সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ; তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্ম্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন্‌ স্থান?

Interlinear

Choose Theme